আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

আলিফার হত্যাকারীদের বিচার দ্রুত আইনে কার্যকর করতে হবে- এবিএম সিরাজুল মামুন।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বার্তাপ্রেরক রিমা নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

আগামী নির্বাচনে জনগণ খুনী এবং ধর্ষকদের বিরুদ্ধে রায় দিবে- এবিএম সিরাজুল মামুন। নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন বলেন, বন্দরের দড়ি সোনাকান্দায় স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী আলিফাকে ধর্ষণচেষ্টা করতে গিয়ে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। বন্দর থানা এখান থেকে ৫/৭ মিনিটের রাস্তা। একজন নিস্পাপ, নিরীহ মেয়েকে কিভাবে এখানে হত্যা করা হলো আমি প্রশাসনের কাছে জানতে চাই৷ 

তিনি বলেন, আমি বন্দরের সুশীল সমাজ, আলেম-উলামা, সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সকল মানুষকে আহবান জানাচ্ছি, এই নিষ্পাপ ও নিপিড়ীত মেয়েটির পক্ষে আপনারা দাঁড়ান। আমরা বন্দর থানার ওসির সাথে কথা বলেছি। তারা আসামীদেরকে দ্রুত গ্রেফতার করেছেন তাই প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা রবিবার খুনীদের দ্রুত আইনে বিচারের দাবিতে খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির ভাইয়ের নেতৃত্বে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিব এবং আইনী সকল সহযোগিতার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। খুনীদের যাতে কোনোভাবেই ছাড় দেওয়া না হয়।  

তিনি আরো বলেন, কয়েকদিন আগে ঢাকায় বাংলাদেশের স্বাধীনতার এক প্রতিভূ শরীফ উসমান হাদীকে দিনেদুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু বাংলাদেশে খুনীরা এতো শক্তিশালী যে আজ পর্যন্ত একটা খুনীকে ধরা গেলো না। এই সমস্ত খুনী এবং ধর্ষকদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। হাদীকে যে খুন করেছে সে জেলে আটক ছিলো, ননভেইনেবল মামলা ছিলো, কিন্তু বাংলাদেশের অসৎ বিচারকরা খুনীদের জামিন দেয়৷ এই কারণে তারা বের হয়ে বেপরোয়াভাবে আরো খুন করতে সক্ষম হয়৷ ৫ আগস্টের বিপ্লবের পরে এই খুনীদেরকে নিরাপদে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। এদেশের বিচারব্যবস্থার প্রতি জাতি আজ হতাশ। এদেশের জনগণ আগামী জাতীয় নির্বাচনে খুনী এবং ধর্ষকদের বিরুদ্ধে রায় দিয়ে এর জবাব দিবে ইনশাআল্লাহ।

বন্দরের দড়ি সোনাকান্দা এলাকায় স্কুলছাত্রী আলিফার হত্যাকারীদের দ্রুত আইনে বিচারের দাবিতে দড়ি সোনাকান্দা এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার বাদ জুমা দড়ি সোনাকান্দা বায়তুস সালাত জামে মসজিদের সামনে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়। পরে মিছিল সহ থানায় গিয়ে বিক্ষোভ শেষ হয়।

খেলাফত মজলিসের ২০ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ছানাউল্লাহর সভাপতিত্বে উক্ত বিক্ষোভে উপস্থিত ছিলেন- বন্দর উন্নয়ন ফোরামের সভাপতি ও খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহআলম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, খন্দকার হাফেজ আওলাদ, মুফতি আব্দুল গনী, বন্দর থানা সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ, সহ-সভাপতি মুফতী আবু হানিফ, ২০ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মুহাম্মদ মুছা, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলন বন্দরের সাবেক মুখপাত্র আবির চৌধুরী ও দড়ি সোনাকান্দা সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ। 



কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a