আজঃ 16 July 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
আর্জেন্টিনার নাটকীয় জয়, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আলবিসেলেস্তেরা NJU এর আয়োজনে নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নলডাঙ্গায় ২২ জন জেলে আটক ৭৫ হাজার টাকা জরিমানা আদায় লোহাগাড়ায় ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা: ২ এলজিসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার। এম এ মান্নান ভুইয়া, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এর বক্তব্য। চট্টগ্রামে বন্যার্তদের পাশে এবিএম সিরাজুল মামুন পত্নীতলা থানা পুলিশের অভিযানে ১৩.৭৫ লিটার চোলাইমদ সহ একজন নারী মাদক ব্যবসায়ী আটক। জলাবদ্ধতা নিরসনে চসিকের মেগা ক্রাশ প্রোগ্রাম: ৮০০ নালা পরিষ্কারের ঘোষণা মেয়র ডা. শাহাদাতের। নওগাঁয় হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: নারায়ণগঞ্জের গৌরবময় অর্জন, ৫১৪ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি চট্টগ্রামে কাল রথযাত্রা: যানজট এড়াতে ১৬ সড়কে ট্রাফিক ডাইভারশন। ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৭তম মৃত্যু বার্ষিকী পালিত সরকার কামালের তিনতলা বিল্ডিং এর ওয়াল ভেঙ্গে, সাত, মাসের শিশুর মৃত্যু, মা" অবস্থা আশঙ্কাজনক বীরগঞ্জ থানায় সবুজের অভিযাত্রা, ফলজ বাগানের উদ্বোধন করলেন পুলিশ সুপার পীরগঞ্জে পূবালী ব্যাংকের কেশ লেস উদ্বোধন। ডিমলায় ভারতীয় পাঁচটি গরু জব্দ করেছে বিজিবি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল টাঙ্গাইল ঠাকুরগাঁওয়ে ভূল্লী নদীতে পানিতে ডুবে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রথম পছন্দ এডভোকেট এম রাশেদুজ্জামান রাশেদকে

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ইউসুফ হোসেন 
নাটোর জেলা প্রতিনিধি: 

নাটোরের নলডাঙ্গায় উপজেলা চেয়ারম্যান হিসেবে এডভোকেট এম রাশেদুজ্জামান রাশেদকে  দেখতে চান   নলডাঙ্গার স্থানীয় জনগণ। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলে ইতোমধ্যে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবি, এডভোকেট এম রাশেদুজ্জামান রাশেদ নলডাঙ্গারই সন্তান; একজন মেধাবী ও পরিশ্রমী সাবেক ছাত্রনেতা। দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি উপজেলার নানামুখী কল্যাণমূলক কর্মের সাথে নিজেকে যুক্ত রাখার কারণে তিনি এ আসনের জন্য একজন যোগ্য চেয়ারম্যান  প্রার্থী হতে পারেন।

জানা গেছে, এডভোকেট এম রাশেদুজ্জামান রাশেদকে দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের ও যুবদলের সএিয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। নাটোর জেলার ছাত্রদল কে সুসংগঠিত করার জন্য টিম মেম্বারদের নিয়ে কাজ করার সময়  অন্যান্য উপজেলার ন্যায় নলডাঙ্গা উপজেলার জনগণের দৃষ্টি আকর্ষণ করেন। তার সাংগঠনিক কার্যকর্মের দৃঢ়তা ও শ্রুতিমধুর কন্ঠের গঠনমূলক বক্তব্য নলডাঙ্গা বাসীদেরকে বিমোহিত করেছিলো।তৎকালীন সময়ে থেকে তিনি নলডাঙ্গাবাসীর নজর কেরে নিয়েছিল এবং তখন থেকেই রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে এই গুঞ্জন শুরু হয় যে, ভবিষ্যতে নলডাঙ্গা উপজেলায় এডভোকেট এম রাশেদুজ্জামান রাশেদকে  নেতৃত্বে আসতে পারবে, অবস্থান গড়তে পারবে।   নলডাঙ্গার গর্ব এই নেতা ছাত্রদল শেষে যুক্ত হন বিভিন্ন সামাজিক উন্নয়ন কমিটিতে। বিএনপির  ডাকে বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। ছাত্ররাজনীতির সময় থেকেই তিনি সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং কর্মীদের সঙ্গে সুসম্পর্কের কারণে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন।

স্থানীয় অনেক রাজনৈতিক কর্মী জানান, নলডাঙ্গার রাজনীতিতে ভালো ও দক্ষ  নেতৃত্বের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এ ক্ষেত্রে তরুণ, শিক্ষিত ও সাংগঠনিকভাবে দক্ষ কেন্দ্রীয় নেত্রীবৃন্দের কাছে পরিচিত একজন জনপ্রিয় নেতা হিসেবে রাশেদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে তারা মনে করেন। তাদের মতে, তিনি যদি উপজেলা চেয়ারম্যান হিসেবে   মনোনয়ন পান, তাহলে এলাকার উন্নয়নে  ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবেন।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে  নিয়ে ব্যাপক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান হলে তিনি  শিক্ষা, অধিকার ও সামাজিক উন্নয়ন নিয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি। তিনি সবসময় মানুষের পাশে থাকতে চান এবং দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চান।

এব্যাপারে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলেন, দলীয় কার্যক্রম, সামাজিক উদ্যোগ এবং তৃণমূল পর্যায়ে যোগাযোগের মাধ্যমে তিনি ইতোমধ্যে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। অনেকেই মনে করছেন, উপজেলা চেয়ারম্যান হিসেবে  মনোনয়ন পেলে তিনি উপজেলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নলডাঙ্গায়  নতুন ও সক্রিয় নেতৃত্ব সামনে এলে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আর সেই জায়গায় এডভোকেট এম রাশেদুজ্জামান রাশেদ এর নাম ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছে।

উল্লেখ্য, সাবেক ছাত্রদল নেতা রাশেদ কভিট ভাইরাস করোনা কালীন সময় প্রায় তিনটি বছর বিশ্ববাসী যখন ঘরবন্দী হয়ে জীবন যাপন করছিলো তখন নিজ দলীয় নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্য প্রথমে ব্যক্তিগতভাবে ও পরে বিভিন্ন সামাজিকতার পক্ষ থেকে ভার্চুয়াল প্রোগ্রামের আয়োজন করে দলীয় নেতা কর্মী সমর্থকদের তাক লাগিয়ে দিয়েছিলেন। ছাত্রদলের নেতাকর্মীদেরকে সংগঠিত করার জন্য দেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন জেলার ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের  নিয়ে প্রতি সপ্তাহে একটি করে ভার্চুয়াল সভার  আয়োজন করতেন। নলডাঙ্গা উপজেলার ছাত্রদলের সাবেক বর্তমান নেতৃবৃন্দদের নিয়েও তখন তিনি সভা করেছিলেন ।তার আয়োজিত এই সভা গুলোতে প্রধান অতিথি হিসেবে থাকতে দেখা গিয়েছে  বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দদের। নলডাঙ্গায় জন্ম নেওয়া এই বিচক্ষণ রাশেদ করোনা কালীন লকডাউনের সময় সাংগঠনিক তৎপরতা দেখিয়ে দল ও দেশবাসীর কাছে থেকে ভূয়সী  প্রশংসা কুড়ান।

জেলা প্রতিনিধি, নাটোর। 
তাং- ২৪/০৩/২৬ ইং 
মোবাঃ ০১৭১৬-৪৯১০২৫

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a