আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

বাট্টাজোরে ৭ ও ৮নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 বকশীগঞ্জ প্রতিনিধি আলী মজনু বাবু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাট্টাজোর ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডে নির্বাচনী কেন্দ্র কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নগর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী রশিদুজ্জামান মিল্লাত ভাইয়ের নির্দেশনা বাস্তবায়নে কেন্দ্র কমিটি গঠন, নির্বাচনী প্রস্তুতি এবং নেতাকর্মীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে রশিদুজ্জামান মিল্লাত বলেন—
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রত্যেক ওয়ার্ড, কেন্দ্র ও ইউনিট পর্যায়ে শক্তিশালী ও সুসংগঠিত কমিটি গঠন করতে হবে। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। বাট্টাজোর ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডের এই প্রস্তুতি সভা আমাদের বিজয়ের পথ আরও সুদৃঢ় করবে।”
তিনি আরও বলেন—
“নির্বাচনী মাঠে নেতাকর্মীদের শৃঙ্খলা, সংগঠিত প্রচার-প্রচারণা এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগই বিজয় নিশ্চিত করবে। দল যেভাবে নির্দেশনা দিচ্ছে, সবাই সে অনুযায়ী কাজ করলে ধানের শীষের পক্ষে গণজোয়ার আরও বেগবান হবে।”
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব সরকার।
বিশেষ অতিথি ছিলেন—
আক্তার হোসেন মাষ্টার, সভাপতি বাট্টাজোর ইউনিয়ন বিএনপি
লিটন আকন্দ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাট্টাজোর ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি

আরিফুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন বিএনপি
যুবদল নেতা মাসুদ হাসান নীরব,
খাইরুল ইসলাম মন্ডল,
হাবিবুল্লাহ হাবিব প্রমুখ।
এছাড়া উপজেলা বিএনপি, বাট্টাজোর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বহু নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a