আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

৯০০ কেজি ভিজিএফ এর চাল উদ্ধার, গ্রেফতার ০১

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

দেবাশিষ কুমার দাস 
জেলা প্রতিনিধি, নওগাঁ। 

গত বুধবার ২০/৫/২০২৬ বিকেলে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ  তারিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে নওগাঁ জেলার মান্দা থানার মৈনম ইউনিয়ন এলাকায় গরীব মানুষের জন্য বিতরণযোগ্য সরকারি বরাদ্দের ভিজিএফ এর চাল অবৈধভাবে পাচার হচ্ছে। সংবাদ পাওয়ার পরপরই পুলিশ সুপার মান্দা থানার অফিসার ইনচার্জকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার স্পেশাল টীম অভিযানে প্রেরণ করা হয়।   

 মান্দা থানার বিশেষ পুলিশ দল দেখতে পায়  যে  মান্দা থানাধীন ০৬ নং মৈনম ইউনিয়ন পরিষদের দুস্থ্য মানুষের মধ্যে বিতরনকৃত ভিজিএফ এর চাউল  পরিষদ সংলগ্ন আসামী মোঃ বাবু মন্ডল (৫৬) তার বসত বাড়ির পার্শ্বে মূল গেইট সংলগ্ন টিনসেড রান্না ঘরের মধ্যে মজুদ করিয়া কালো বাজারের মাধ্যমে বেশি দামে বিক্রয় করার পরিকল্পনা করছে। 

 ২০/০৫/২০২৬ তারিখ ১৮.৩০ ঘটিকার সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে সর্বমোট ৯০০ কেজি সরকারি বরাদ্দের ভিজিএফ চাল জব্দ করে হেফাজতে গ্রহণ করে।  আশেপাশে আরো খোঁজাখুঁজি করাকালে একই তারিখ  ১৮.০৫ ঘটিকার  সময় নিন্দইন ব্রীজ মোড় হইতে মৈনম বাজার হয়ে আসামী মোঃ বাবু মন্ডল এর বসত বাড়ির দিকে আসা বাবু মন্ডলের বাড়ির অনুমান ১০০ গজ পশ্চিমে মোঃ আইয়ুব আলী  এর দোকানের সামনে পাকা রাস্তায় আসামী মোঃ উজ্জল সাকিদার কে তাহার ভ্যানে করে চাউলের বস্তা নিয়ে আসতে দেখে ভ্যান চালক আসামী মোঃ উজ্জল সাকিদার কে তার ভ্যানে থাকা চাউলের বিষয়টি জিজ্ঞাসাবাদ করিলে সাক্ষীদের উপস্থিতিতে ভ্যান চালক জানায়  টিসিবির পণ্য সরকারী চাউল সংগ্রহ করিয়া আসামী মোঃ বাবু মন্ডলের বাড়িতে রাখিয়া বেশি দামে বিক্রি করে বলিয়া জানায় | 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে  তার ভ্যানে থাকা  চাউলগুলি মোঃ বাবু মন্ডলের বাসায় রাখার জন্য নিয়ে যাইতেছিল বলিয়া প্রকাশ করে| ধৃত আসামী মোঃ উজ্জল সাকিদার সহ পলাতক আসামীগন ও অজ্ঞাতনামা আসামী একে অপরের সাহয্য সহযোগিতায়  অবৈধভাবে সরকারী টিসিবির চাউল মজুদ করিয়া খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে কালো বাজারির মাধ্যমে বিক্রয় করিয়া ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে 25(1)/25-D ধারার অপরাধ করিয়াছে।গ্রেফতারকৃত এবং পালাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 
এ প্রসঙ্গে পুলিশ সুপার নওগাঁর বলেন,  বিষয়টি নিয়ে পুলিশ গভীরভাবে তদন্ত করছে। একজন আসামি গ্রেফতার হলেও এর সাথে পলাতক বাবু মণ্ডল সহ বেশ কয়েকজন জড়িত আছে বলে পুলিশ মনে করছে। পলাতক সকল আসামিদের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a