আজঃ 18 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে বাপ্পি হত্যাকাণ্ড: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, উদ্ধার ৩ আগ্নেয়াস্ত্র ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট তারেক রহমানের সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন - নলডাঙ্গায় হুইপ দুলু আলীকদম চৈক্ষং ইউনিয়নে রোহিঙ্গা ভোটার কেলেঙ্কারি: তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন" দিনাজপুর বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু. জনাব ডক্টর আব্দুল মঈন খান, স্থানীয় সরকার মন্ত্রী শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন করেন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল

জরুরি সেবা ৯৯৯-এ রক্ষা পেলেন গৃহবধূ, ধামইরহাটে ধর্ষণচেষ্টায় যুবক আটক।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

দেবাশিষ কুমার দাস :জেলা প্রতিনিধি, নওগাঁ 

নওগাঁর ধামইরহাটে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আঃ সালাম জনি (৩৫) নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে দ্রুত অভিযানে নেমে পুলিশ আসামিকে ভিকটিমের বাড়ি থেকেই আটক করতে সক্ষম হয়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২ মার্চ ২০২৬) রাতে উপজেলার উত্তর চক রহমত গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত আঃ সালাম জনি ওই গ্রামের আঃ রহমানের ছেলে। ভিকটিম মোছাঃ এখলাছ বেগম (৩০) একই গ্রামের বাসিন্দা।

অভিযোগ রয়েছে, গভীর রাতে অভিযুক্ত জনি ভিকটিমের ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভিকটিমের পক্ষ থেকে কৌশলে ৯৯৯-এ ফোন করে পুলিশের সাহায্য চাওয়া হয়। তথ্যের সত্যতা পেয়ে ধামইরহাট থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আসামি জনিকে ভিকটিমের নিজ বাড়ি থেকেই আটক করে।

ধামইরহাট থানা পুলিশ পরিদর্শক নাজমুল হুদা জানান, ৯৯৯-এ কল পাওয়ার পরপরই পুলিশ সক্রিয় হয়। আসামিকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে। নারীর নিরাপত্তা রক্ষায় পুলিশের এমন দ্রুত পদক্ষেপে এলাকায় স্বস্তি বিরাজ করছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a