আজঃ 14 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল

কুয়েতে টেকসই শ্রমবাজার: প্রবাসীদের দক্ষতা ও সচেতনতা বাড়ানোর আহ্বান

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

আবু নাছের মহিউদ্দিন : কুয়েত প্রতিনিধি 

​মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বাংলাদেশি নাগরিকদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও টেকসই শ্রমবাজার গড়ে তোলার লক্ষ্যে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত। 

সোমবার (২২ ডিসেম্বর) কুয়েতের আবু-হালিফা রিসোর্টে এই সভা অনুষ্ঠিত হয়।
​সভায় বক্তারা প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এবং শ্রমবাজারের স্থায়িত্ব নিশ্চিত করতে দক্ষ জনশক্তি রপ্তানি ও স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
​প্রেসক্লাব কুয়েতের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় সভায় কুয়েতের বিভিন্ন কমিউনিটি নেতা ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।
​আলোচকরা বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে অদক্ষ শ্রমিকের চেয়ে কারিগরি দক্ষতাসম্পন্ন জনশক্তির চাহিদা বেশি। তাই ভিসা বাণিজ্যের নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে এবং রেমিট্যান্স প্রবাহ সচল রাখতে প্রবাসীদের আরও বেশি সচেতন হতে হবে। এসময় কুয়েতের শ্রম আইন মেনে চলা এবং অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সকল প্রবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
​সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আব্দুল হাই ভুইয়া, আবুল বাশার, সারোয়ার আলম, তৌহিদুল আলম চৌধুরী, মো. কামাল হোসেন এবং সোশ্যাল এক্টিভিস্ট সাইফুল ইসলাম।
​সাংবাদিক নেতাদের মধ্যে আলোচনায় অংশ নেন মো. হেবজু মিয়া, সাদেক রিপন, আহাদ আম্বিয়া খোকন, আলাল আহমদ ও মোয়াজ্জেম হোসেনসহ আরও অনেকে। বক্তারা প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যমের জোরালো ভূমিকার কথাও উল্লেখ করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a