আজঃ 14 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল

উপজেলায় পাসের হারে প্রথম- নেপথ্যে নীরব এক সফল প্রয়াস

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আবদুল মোতালেব 
জেলা প্রতিনিধি নোয়াখালী :--

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ছিল একটি উল্লেখযোগ্য অর্জন। উপজেলায় ৮০.৫৮% পাসের হার নিয়ে বিদ্যালয়টি প্রথম স্থান অর্জন করেছে। এই সাফল্যের নেপথ্যে পরিকল্পিত ও নীরব একটি কার্যকর উদ্যোগ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন পরিচালিত “এসএসসি স্টুডেন্ট সাকসেস প্রজেক্ট- ২০২৬”।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ছিল ১০৩ জন। তাদের মধ্যে নির্বাচনী পরীক্ষা ও একাডেমিক কার্যক্রমে মেধা ও ফলাফলের দিক থেকে পিছিয়ে থাকা ৪০ জন শিক্ষার্থীকে বিশেষভাবে নির্বাচন করে সৈয়দ হারুন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালনা করা হয় এই প্রকল্প।

ধারাবাহিক শিক্ষা কার্যক্রম, নিয়মিত অনুশীলন, পরীক্ষাভিত্তিক প্রস্তুতি, বিশেষ তত্ত্বাবধান ও প্রয়োজনীয় দিকনির্দেশনার মাধ্যমে ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ৩১ জন সফলভাবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

প্রকল্পের সফলতার হার:
৩১ ÷ ৪০ × ১০০ = ৭৭.৫০%

অর্থাৎ, এসএসসি স্টুডেন্ট সাকসেস প্রজেক্ট-২০২৬-এর সফলতার হার ৭৭.৫০%।

এটি নিছক একটি ফলাফল নয়; বরং পিছিয়ে থাকা শিক্ষার্থীদের সম্ভাবনাকে চিহ্নিত করে তাদের সাফল্যের পথে এগিয়ে নেওয়ার একটি পরিকল্পিত, মানবিক ও কার্যকর শিক্ষামূলক প্রয়াস।

বিদ্যালয়ের উপজেলায় প্রথম হওয়ার এই অর্জনের পেছনে বিদ্যালয়ের সভাপতি ও  প্রধান শিক্ষক কার্যকরী নেতৃত্বে ও সকল  শিক্ষক-শিক্ষার্থীর নিরলস পরিশ্রম, অভিভাবকদের আস্থা এবং পরিকল্পিত শিক্ষা কার্যক্রমের সম্মিলিত ভূমিকা রয়েছে। আর সেই ধারাবাহিক প্রয়াসের নেপথ্যে সৈয়দ হারুন ফাউন্ডেশনের এসএসসি স্টুডেন্ট সাকসেস প্রজেক্ট- ২০২৬ হয়ে উঠেছে একটি অনুপ্রেরণাদায়ী উদাহরণ।

সাফল্যের এই ধারা অব্যাহত থাকুক।
পিছিয়ে থাকা প্রতিটি শিক্ষার্থীর সম্ভাবনা বিকশিত হোক- শিক্ষার আলোয়, সাফল্যের পথে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a