অনিমেষ কুমার মহন্ত
উপজেলা প্রতিনিধি পত্নীতলা নওগাঁ
অদ্য ইং ০৩/১১/২০২৬ তারিখ দুপুরে পত্নীতলা থানাধীন শালডাঙ্গা গোপীনগরে আসামী ১। পঙ্কজ দেবনাথ (২১), পিতা- ননীগোপাল দেবনাথ, সাং- মানিকুরা সরদারপাড়া, থানা- সাপাহার, ২। সাগর দেবনাথ (২১) পিতা- অখিল দেবনাথ, সাং- কুটুইলহাট নয়াপাড়া, থানা- পত্নীতলা, উভয় জেলা- নওগাঁদ্বয়কে আটক করে তাদের হেফাজত হতে ৭০ (সত্তর) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং অবৈধ মাদকদ্রব্য পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার মূলে জব্দ করা হয়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ জাতীয় আরো খবর...