আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
জনাব ডক্টর আব্দুল মঈন খান, স্থানীয় সরকার মন্ত্রী শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন করেন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার

টাঙ্গাইলে ঝিনাই নদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩০০মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

টাঙ্গাইল সখিপুর প্রতিনিধি :

 টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদীতে দেশীয় মৎস্য সম্পদ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে এক বিশেষ অবৈধ জালবিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। সোমবার (২২ জুন) উপজেলার ঝিনাই নদীর অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে পরিচিত বনমালী মোড় ও নবগ্রাম মোড় এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়। গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মঞ্জরুল মোর্শেদের প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান সফলভাবে সম্পন্ন হয়। অভিযান চলাকালে নদী থেকে আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের প্রায় ৩০০ মিটার নিষিদ্ধ ‘চায়না দুয়ারি জাল’ জব্দ করা হয়, যা পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে সম্পূর্ণভাবে বিনষ্ট করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, একশ্রেণীর অসাধু মৎস্যজীবী নদীর দেশীয় ও পোনা মাছ নিধনের লক্ষ্যে দীর্ঘ ধরে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার উপজেলার ঝিনাই নদীর দুটি পয়েন্টে আকস্মিক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। নদী থেকে কারেন্ট ও চায়না দুয়ারি জালের মতো ক্ষতিকারক ফাঁদ অপসারণের পর, উপস্থিত সকলের সম্মুখে জব্দকৃত অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চায়না দুয়ারি জাল নদীর জীববৈচিত্র্য ও দেশীয় মাছের স্বাভাবিক প্রজননের জন্য চরম হুমকিস্বরূপ। নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও মৎস্য সম্পদ ধ্বংসের হাত থেকে বাঁচাতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর ও জনস্বার্থমূলক অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a