আজঃ 28 July 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ মহাদেবপুর থানার বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ১২ চট্টগ্রামে বাসায় চুরির রহস্য উদ্ঘাটন, ২ জন গ্রেপ্তার; উদ্ধার প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ঘাটাইল উপজেলার বাজার নামক স্থানের মেইন রাস্তার বেহাল দশা পার্বত্য চট্টগ্রামে শান্তির জন্য ৬ দফা দাবি নাগরিক পরিষদের, ৬ মাসে লঙ্ঘন ২৪০টি আলীকদমের ৭০ কৃষক পেলেন ১৭২টি চারা ও সার, খুশি উপকারভোগীরা* ঘাটাইলে ধর্ষণ চেষ্টায় আটক-১ রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে হামলা, ছিনতাইয়ের অভিযোগ ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার যানজটে স্থবির জনজীবন থাইল্যান্ডের চিকিৎসা পর দেশে ফিরলেন জননেতা জাকির খান। নওগাঁয় শিক্ষক নিহত্যার পর সিলগালা হওয়া সেই ‘বিবিসি ব্রিকস’ ফের চালুর তোড়জোড়, ক্ষুব্ধ এলাকাবাসী নওগাঁয় বিবাহবিচ্ছেদের পর তরুণীর মৃত্যু বন্দরে দুই বিরিয়ানি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১১ হাজার টাকা নলডাঙ্গায় খান বেকারিকে আর্থিক জরিমানা যাত্রীবেশে গাড়ি ভাড়া, চালককে শ্বাসরোধের চেষ্টা; মীরসরাইয়ে ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন জুলাই আন্দোলনে লুণ্ঠিত ২ বিদেশি পিস্তল উদ্ধার, ২ হাজার ইয়াবাসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার: সিএমপি নবাগত ১০ নং ইয়ারপুর-বাসীকে অভিনন্দন জানিয়েছেন - রবিউল হক মানিক মেম্বার নবাগত ১০ নং ইয়ারপুর-বাসীকে অভিনন্দন জানিয়েছেন - রবিউল হক মানিক মেম্বার হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত জাহিদ আহমেদ পাভেল বকশীগঞ্জ পৌরসভায় ২০০ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ

রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে হামলা, ছিনতাইয়ের অভিযোগ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে হামলা, ছিনতাইয়ের অভিযোগ; গণপিটুনিতে আহত সন্দেহভাজন হাসপাতালে

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চারজন অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পথে এক ব্যক্তির ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের হাতে এক সন্দেহভাজন ব্যক্তি আটক হয়ে গণপিটুনির শিকার হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মরদাসাদী গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম চারজন রোগীকে নিয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথে ৮ থেকে ১০ জনের একটি দল তার গতিরোধ করে। অভিযোগ রয়েছে, এ সময় তার কাছ থেকে প্রায় ৪ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে আহত করা হয়।

ঘটনার খবর পেয়ে নজরুল ইসলামের স্বজন ও আশপাশের লোকজন অভিযুক্তদের ধাওয়া করেন। এ সময় মিদুল (৩০) নামে এক সন্দেহভাজনকে আটক করা হলে উত্তেজিত জনতা তাকে মারধর করে।
 এতে তিনি গুরুতর আহত হন। তবে তার সঙ্গে থাকা অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

সংবাদ পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত মিদুলকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


#সোহান মিয়া,
আড়াইহাজার উপজেলা প্রতিনিধি, 
তারিখ :২৮-০৭-২০২৬ ইং
মোবাইল : ০১৫২১৩২৫৩৩৯

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a