আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রেজাউল ইসলাম শাফি,  কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম রাজনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি কুলাউড়া পৌর যুবদলের আহ্বায়ক, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক, কুলাউড়া পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং একজন সক্রিয় যুবদল নেতা।
​শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় ভূকশিমইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমেদ বাদশার বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়।
​ভূকশিমইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আফজাল হোসেন শহীদের সঞ্চালনায় সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার আহমেদ, ইউপি সদস্য জিয়াউর রহমান মিন্টু ও ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাসুক মিয়া।
​এছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুল আহাদ, লেবু মিয়া, আকুল মিয়া, মোহাম্মদ ইলিয়াস আলী, মানিক মিয়া, কাজল মিয়া, কয়েস আহমেদ বটলাই, আজমল হোসেন, আব্দুস সালাম, খায়রুল ইসলাম, জানু মিয়া, সাইস্তা মিয়া, আজাদ মিয়া ও বাতির মিয়াসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
​সভায় বক্তারা বলেন, সিরাজুল ইসলাম রাজন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন এবং জনকল্যাণে নিয়মিত কাজ করে যাচ্ছেন।
​চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম রাজন বলেন, “আমাকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে আমি জনগণের পাহারাদার হিসেবে কাজ করব। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকব এবং ভূকশিমইল ইউনিয়নের উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকব।”
​তিনি আরও বলেন, “অবহেলিত ভূকশিমইল ইউনিয়নকে একটি উন্নত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, মাদরাসা, কলেজ) মানোন্নয়ন এবং এলাকার সার্বিক অগ্রগতি সাধন করাই আমার প্রধান লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত হলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বরং পুরো ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করব।”
​মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থা ও শিক্ষা খাতের নানা দিক নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a