আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি

নলডাঙ্গায় সহকর্মীর হামলার পর নিরাপত্তাহীনতায় শিক্ষক আব্দুল হাকিম

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি 24

ইউসুফ হোসেন। 
জেলা প্রতিনিধি, নাটোর। 

নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল হাকিম সহকর্মী শিক্ষিকা রুপালী বেগম ও তাঁর সহযোগীদের হামলার ঘটনায় ন্যায়বিচার ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকেলে নলডাঙ্গা উপজেলা  প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে শিক্ষক আব্দুল হাকিম বলেন, “গত ৬ অক্টোবর আমি বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ রূপালী বেগম ও তার সহযোগীদের হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছিলাম। কিন্তু পুজোর ছুটি শেষে ৮ অক্টোবর বিদ্যালয়ে পাঠদানের উদ্দেশ্যে গেলে, ওই ঘটনার অভিযুক্তরা আমাকে ভয়ভীতি প্রদর্শন করে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে। পরিস্থিতি খারাপ দেখে আমি সেখান থেকে কৌশলে নিরাপদে আশ্রয় নেই।”
তিনি আরও জানান, ঘটনাটির পর তিনি আদালতে মামলা দায়ের করেছেন এবং স আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছেন। তবে হামলার পর থেকে তিনি বিদ্যালয়ে পাঠদান দিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আবদুল হাকিম বলেন, “আমি বিষয়টি নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জনাব প্রিয়াংকা দাস মহোদয়কে মৌখিকভাবে জানিয়েছি। তিনি আমাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদ্যালয়ে পাঠদানে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।”
তিনি দাবি জানান—
১. আদালত যেন মামলাটি সঠিকভাবে তদন্ত করে ন্যায়বিচার প্রদান করেন।
২. প্রশাসন যেন তাঁর ব্যক্তিগত ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করে।
৩. তিনি যেন নির্ভয়ে বিদ্যালয়ে পাঠদান করতে পারেন, সে জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ বিষয়ে বাঁশিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুল ইসলামের কাছে মুঠোফোনের মাধ্যমে জানতে চাইলে  তিনি সাংবাদিকদের বলেন “গত ৭ সেপ্টেম্বর আব্দুল হাকিম (মাষ্টার)  বিদ্যালয়ে যাওয়ার পথে সহকারী শিক্ষিকা রূপালী বেগমের ছেলে তানভীরসহ কয়েকজন তাকে মারধর করার বিষয়টি তিনি জানতে পেরেছেন । তবে ৮ অক্টোবর তিনি পুনরায় বিদ্যালয়ে গেলে মামলা তুলে নেয়া সহ  মীমাংসার চাপ প্রয়োগ বা ভয়ভীতির বিষয়ে তিনি  অবগত নন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a