আজঃ 17 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
প্রতারণা মামুন হাওলাদার থেকে সাবধান। আলীকদমে তামাক চাষের ক্ষতিকর প্রভাব বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। ১৫ আগস্ট ঘিরে ডবলমুরিংয়ে অভিযান, নারীসহ ১৫ জন আটক জাতীয় মৎস উদ্বোধনী অনুষ্ঠান ২০২৬ নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদন্ড নকল QR কোডে আসল সাজার চেষ্টা পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতির চক্রের ৪ সদস্য গ্রেপ্তার নাগেশ্বরীতে থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই প্যান্ট পিস জব্দ এবয়ং দুটি মামলা দায়ের চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে বিশেষ কল্যাণ সভা নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় সাড়ে ৭ মাসে গ্রেপ্তার ৫১৩, তবুও বন্ধ হয়নি সরবরাহ মীরসরাইয়ে পুলিশের অভিযানে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার ১৫ আগস্ট ঘিরে ডবলমুরিংয়ে অভিযান, নারীসহ ১৫ জন আটক আজকের তাজা খবর নলডাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির, নিকট পাওনা টাকা চাওয়ায় বহিষ্কার চট্টগ্রামে বাসার তালা ভেঙে ১২ লাখ টাকার স্বর্ণ চুরি, গ্রেপ্তার ২ ভূরুঙ্গামারীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৫ পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁয় উদ্ধার ১৫ লাখ টাকা মূল্যের হারানো ৮০ মোবাইল মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতির মতবিনিময় পুলিশ সুপারের উদ্যোগে পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক

১৫ আগস্ট ঘিরে ডবলমুরিংয়ে অভিযান, নারীসহ ১৫ জন আটক

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে নারীসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, ১৫ আগস্ট উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা সেখানে বৈঠকের জন্য জড়ো হয়েছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত হাজী ফজলুল করিম চৌধুরী ‘রয়েল টাচ’ অ্যাপার্টমেন্টের পঞ্চম তলায় এ অভিযান চালানো হয়। ওই ভবনে রাজনৈতিক কর্মকাণ্ডের উদ্দেশ্যে কয়েকজন জড়ো হওয়ার খবর পেয়ে ডবলমুরিং থানা-পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানে অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭), মো. ইস্কান্দার মির্জা, শুভ আইচ, কামেলা খানম রুপা, সুজলা অন্তরা, শারমিনা ইয়াসমিন নিশুসহ মোট ১৫ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন।

আটক ব্যক্তিদের মধ্যে অ্যাডভোকেট উম্মে হাবিবাকে বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য হিসেবে উল্লেখ করেছে পুলিশ। এছাড়া মো. ইস্কান্দার মির্জা হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক, শুভ আইচ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক এবং কামেলা খানম রুপা চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়া আটক অন্যরা হলেন—সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির হোসেন।

এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটি থানার মামলা নম্বর-১২। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রতিরোধে নগরজুড়ে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। তবে মামলায় আনা অভিযোগের বিষয়ে আদালতের বিচারিক প্রক্রিয়ায় পরবর্তী সিদ্ধান্ত হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a