আজঃ 05 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় গণমিছিল অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ তোলারাম কলেজে রাজনৈতিক সংঘাত ও ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির তীব্র প্রতিবাদ : ছাত্র মজলিস বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত উলিপুরে জুবাইর হোসেন সাংবাদিক উপর হামলা পুলিশ সুপারের নির্দেশে বদলগাছীতে ডিবির অভিযান, এক কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল আড়াইহাজারে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার আলীকদমে জুলাই দিবসে প্রশাসন-রাজনীতিবিদদের এক মঞ্চে শ্রদ্ধা লামায় জুলাই শহীদদের স্মরণে আলোচনা, দোয়া ও ডকুমেন্টারি প্রদর্শন আলীকদমে জামায়াতের জুলাই দিবসের আলোচনা সভায় নেতাদের কঠোর বক্তব্য দেশে প্রথমবারের মতো নৌযান শুমারীর তথ্য সংগ্রহ করা হবে জনগণের তথ্যে মান্দায় চোলাই মদের কারখানায় পুলিশের অভিযান লামায় ছাত্রশিবিরের র‍্যালি ও সমাবেশ, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযান: ৬০ পিস ইয়াবাসহ পান বিক্রেতা নুর ইসলাম গ্রেফতার জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নওগাঁয় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নোয়াখালী অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রীর কাছে ১০ লাখ টা*কা দাবি, পি*স্তল-ইয়াবাসহ গ্রে*প্তার ১ জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজনীতিক নেতৃবৃন্দ পুষ্প অর্পণ করেন। জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা "মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জনগণের তথ্যে মান্দায় চোলাই মদের কারখানায় পুলিশের অভিযান

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

জনগণের তথ্যে মান্দায় চোলাই মদের কারখানায় পুলিশের অভিযান, সহস্রাধিক লিটার মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেফতার ১

মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে এবার মান্দা উপজেলায় উন্মোচিত হয়েছে একটি বৃহৎ চোলাই মদ তৈরির কারখানা। সাধারণ জনগণের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সহস্রাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনা এবং সচেতন নাগরিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার রাতে মান্দা থানা পুলিশের একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে মান্দা থানাধীন ৪নং মান্দা ইউনিয়নের কামারকুড়ি মৌজার প্রসাদপুর বাজার সংলগ্ন সরদারপাড়ায় অভিযান চালানো হয়।
অভিযানকালে বারিল্যা গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মোঃ মোতাহার হোসেন (৪৫)-কে গ্রেফতার করা হয়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ, মদ তৈরির উপকরণ এবং কারখানায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—
১২টি নীল রঙের প্লাস্টিকের ড্রামে মোট ৯৬০ লিটার ওয়াশ (চোলাই মদ তৈরির উপাদান);
একটি বড় সিলভারের পাতিলে ৩০ লিটার ওয়াশ;
৩টি প্লাস্টিকের জারকিনে মোট ৩০ লিটার প্রস্তুত চোলাই মদ;
একটি মাটির পাতিল;
একটি গ্যাস সিলিন্ডার;
একটি গ্যাসের চুলা।
সব মিলিয়ে ১,০২০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপাদান উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮ হাজার টাকা। উদ্ধারকৃত সব আলামত আইনানুগভাবে জব্দ করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানে দেখা যায়, পুরো বাড়িটিই চোলাই মদ উৎপাদনের একটি অবৈধ কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রয়োজনীয় নমুনা সংরক্ষণ করে বিপুল পরিমাণ চোলাই মদ, মদ তৈরির উপকরণ এবং কারখানার অবশিষ্ট অংশ ধ্বংস করা হয়।
তবে অভিযানের আগেই কয়েকজন জড়িত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করছেন এমন সচেতন নাগরিকদের প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে। পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a