আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য

গুপ্ত সংগঠনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান পটিয়ার সংসদ এনামের

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

চট্টগ্রাম পটিয়া প্রতিনিধি:
মোঃসাকিল

গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের অপপ্রচার এবং গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সার, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি ও বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
​শনিবার দুপুরে চট্টগ্রামের পটিয়ায় ‘মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, "সার, বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে গুপ্ত সংগঠনগুলো পরিকল্পিতভাবে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। নিষিদ্ধ সংগঠনের এসব অপপ্রচারকারীর সঙ্গে সাধারণ মানুষ যেন কোনো ধরনের সম্পর্ক না রাখে। যেকোনো চক্রান্ত রুখতে সবাইকে সচেতন থাকতে হবে।"
​কৃষি ব্যবস্থার প্রসারে উদ্যোগের কথা তুলে ধরে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক কৃষকদের সুবিধার জন্য 'কৃষক কার্ড' দেওয়ার ব্যবস্থা করছেন। যেসব কৃষকের নিজস্ব জমি নেই, তারা যেন সড়কের পাশের খালি জায়গা ও অনাবাদি জমিতে চাষাবাদ করেন। এসব ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে।
​অনুষ্ঠানে এলাকার ২৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি দুই কেজি করে সার এবং টমেটো, মুলা, কুমড়া, লালশাক ও মরিচের বীজ বিতরণ করা হয়।
​মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন ও সাইফুদ্দীন আহমেদ এবং বিএনপি নেতা মাহবুবুর রহমান ও মো. ইসমাইলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a