আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

লামায় ছাত্রশিবিরের র‍্যালি ও সমাবেশ, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আমির হোসাইন ছাদেকী  
জেলা প্রতিনিধি (বান্দরবান):

 বান্দরবানের লামা উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে 'জুলাই আপরাইজিং রান-২০২৬' শীর্ষক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন রাজনৈতিক দাবি তুলে ধরেন বক্তারা।

বুধবার (৫ আগস্ট) সকালে লামা উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। লামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্কুল, কলেজ ও মাদ্রাসার বিপুলসংখ্যক শিক্ষার্থী র‍্যালিতে অংশগ্রহণ করেন। জাতীয় পতাকা ও সংগঠনের ব্যানার বহন করে র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লামা উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বান্দরবান জেলা ইসলামী ছাত্রশিবিরের স্কুল সম্পাদক জসিম উদ্দিন বলেন, "সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং গণভোটের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।"

লামা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাকিবুল ইসলাম মারুফ বলেন, "সরকার জনগণের সঙ্গে গণভোট নিয়ে যে তামাশা শুরু করেছে, তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি মেনে নেওয়া হবে না।" তিনি জুলাই আন্দোলনে আহত ও নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান।

সমাবেশটি লামা উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম সঞ্চালনা করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন লামা উপজেলা জামায়াতের আমীর কাজী মো. ইব্রাহিম, অধ্যাপক ফারুক আহমেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামশুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a