আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

বকশীগঞ্জ পরিচ্ছন্নতা, রোগীদের জন্য সেবাবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ, প্রশংসা ছাত্রদল

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বকশীগঞ্জ পরিচ্ছন্নতা, রোগীদের জন্য সেবাবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ, প্রশংসা ছাত্রদল

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি,
আলীমজনু বাবু,

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কলেজ ও পৌর ছাত্রদল।

রবিবার (৯ আগস্ট) দুপুরে রোগীদের ভোগান্তি কমানো এবং হাসপাতাল চত্বরে সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা হাসপাতাল চত্বর ও আশপাশে জমে থাকা বিভিন্ন ধরনের আবর্জনা পরিষ্কার করেন। রোগীদের জন্য সেবাবান্ধব পরিবেশ তৈরির এ উদ্যোগ স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান শেষে হাসপাতাল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ছাত্রদলের এ জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং জনগণের কল্যাণে এ ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাহজাহান শাওন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাসেল মাহমুদ ও ডা. মোহাম্মদ তামিম, পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহাম্মেদ সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মেহেদী, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আল মামুনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আজ রোজ রবিবার ৯/৮/২০২৬ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a