আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযান: ৬০ পিস ইয়াবাসহ পান বিক্রেতা নুর ইসলাম গ্রেফতার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

এম এ নুর ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৭৬ হাজার ৬৫০ টাকাসহ মোঃ নুর ইসলাম (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
​গত মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে ঠাকুরগাঁও সদর থানাধীন ১০ নং জামালপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ শিবগঞ্জ বাজার থেকে গোস্তহাটিগামী হিরংবন রাস্তার উত্তর পাশে অবস্থিত আসামী নুর ইসলামের নিজস্ব পানের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

​আটককৃতের পরিচয়:
গ্রেফতারকৃত মোঃ নুর ইসলাম (৩৩), ঠাকুরগাঁও সদর থানার মধ্য পারপূগী (জামালপুর ইউপি) গ্রামের মৃত বিশু মোহাম্মদ ও আমিনা বেগমের ছেলে।

​অভিযানের বিবরণ:
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল শিবগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় নুর ইসলামের পানের দোকানে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৭৬,৬৫০ টাকা উদ্ধার করা হয়। পানের ব্যবসার আড়ালে সে দীর্ঘদিন ধরে মাদক কারবারি চালিয়ে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
​জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত জেলা গড়তে ডিবির এ ধরনের অভিযান আগামীতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a