আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁয় উদ্ধার ১৫ লাখ টাকা মূল্যের হারানো ৮০ মোবাইল

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁয় উদ্ধার ১৫ লাখ টাকা মূল্যের হারানো ৮০ মোবাইল, ফিরে পেলেন প্রকৃত মালিকরা

মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ জেলা পুলিশের বিশেষ উদ্যোগ ও প্রযুক্তিনির্ভর তৎপরতায় হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে গত জুলাই ২০২৬ মাসে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বিত প্রচেষ্টায় এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্ধশতাধিক নারী-পুরুষ, বয়স্ক ব্যক্তি ও শিক্ষার্থীসহ হারানো মোবাইল ফোনের প্রকৃত মালিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উদ্ধার হওয়া ৮০টি মোবাইল ফোন যথাযথভাবে যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ আনন্দ প্রকাশ করে জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
মোবাইল ফোন ফিরে পাওয়া একাধিক ব্যক্তি বলেন, হারানো ফোন ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। জেলা পুলিশের প্রযুক্তিনির্ভর অনুসন্ধান ও আন্তরিক প্রচেষ্টায় ফোনগুলো ফিরে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটি অনুষঙ্গ। অনেকের কাছে এটি জীবনের গুরুত্বপূর্ণ অংশ। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত ও সম্মানিত বোধ করছি।”
তিনি আরও বলেন, হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে নওগাঁ জেলা পুলিশের তৎপরতা ভবিষ্যতে আরও জোরদার করা হবে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জনগণের সেবা ও জননিরাপত্তায় জেলা পুলিশ আরও কার্যকর ভূমিকা রাখবে।
জেলা পুলিশের এমন জনকল্যাণমূলক উদ্যোগে মোবাইল ফোন ফিরে পাওয়া সাধারণ মানুষের মধ্যে পুলিশ সম্পর্কে আস্থা ও ইতিবাচক প্রত্যাশা আরও বৃদ্ধি পেয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a