আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

মসজিদ হোক ঐক্য, শান্তি ও ইবাদতের কেন্দ্র

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

শিশির আহাম্মেদ শিশু, সিদ্ধিরগঞ্জ থানার প্রতিনিধি,

আজ (১৭ জুলাই, শুক্রবার) নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জনাব অ্যাড. আব্দুল্লাহ আল আমিন ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন  তক্কার মাঠ বাইতুল আমান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি মসজিদকে রাজনৈতিক প্রভাব ও দলীয় বিভাজনের ঊর্ধ্বে রাখার আহ্বান জানান। তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর—এটি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের নয়। মসজিদের কমিটি গঠন ও পরিচালনার ক্ষেত্রে এলাকার মুরুব্বি, মুসল্লি এবং স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। কোনো ধরনের জোর-জবরদস্তি বা রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে মসজিদের পরিবেশ নষ্ট করা উচিত নয়।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই বিভেদ যেন কখনো মসজিদে প্রবেশ না করে। মসজিদে সবাই মুসল্লি; এখানে দলীয় পরিচয়ের চেয়ে বড় পরিচয় হলো ঈমান ও ইবাদত। তাই মসজিদকে সকলের অংশগ্রহণ, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির ভিত্তিতে পরিচালিত করতে হবে।

সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় মসজিদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি দল-মত নির্বিশেষে সকলকে মসজিদের পবিত্র পরিবেশ রক্ষা এবং ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

নামাজ আদায় শেষে তিনি সর্বস্তরের মুসুল্লিদের সাথে কুশল বিনিময় করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a