আজঃ 02 July 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
এমপির রাজনৈতিক সচিব, আবুল কাওসার আশার প্রচেষ্টায় ঢাকা নারায়ণগঞ্জ বাস পুনরায় চালু। র‍্যাবের হাতে গ্রেফতার ডাকাত বাচ্চু সরদার। ৮৪ নং বংখড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আতিয়ার রহমান, শিক্ষার মানোন্নয়নে নতুন স্বপ্ন হাবিপ্রবিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক কংগ্রেস ‘ICBISET-2026’ অনুষ্ঠিত নওগাঁয় উদ্ধার ১০১ হারানো মোবাইল, মালিকদের হাতে ফিরিয়ে দিল জেলা পুলিশ শ্রমিকের মেধাবী সন্তানকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আক্কাস আলী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে যুবকের মৃত্যু সংস্কারের বছর যেতে না যেতেই বুড়ি তিস্তা রক্ষা বাঁধে ধস বালু সিন্ডিকেটের দৌরাত্ম্যে চরমে জনদুর্ভোগ সোনালী ব্যাংকের হিসাব থেকে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই দিনাজপুরের বিরামপুরে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ রেকর্ড ভাঙা পারফরম্যান্সে অনন্য উচ্চতায় চট্টগ্রাম বন্দর: এক নজরে ২০২৫-২৬ অর্থবছরের রূপান্তর। সিএমপির কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার, অস্ত্র উদ্ধার। চট্টগ্রামে পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা উৎসবমুখর পরিবেশে কেইউজে নির্বাচনের মনোনয়নপত্র ক্রয় করলেন প্রার্থীরা ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে গাঁজা গাছ জব্দ ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ, উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার নিকার সভায় সিদ্ধান্ত: চট্টগ্রামে নতুন উপজেলা ‘ফটিকছড়ি উত্তর’ ও ‘হালদা থানা’ গঠনের প্রস্তাব শ্রীশ্রী রাজা লক্ষ্মী-নারায়ণ মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন সিটি কর্পোরেশন এর প্রশাসক বাউফলে অপ-সাংবাদিকতা রোধে করনীয় আলোচনা দিঘী পরিচ্ছন্নকরণের উদ্যোগ গ্রহণ

এমপির রাজনৈতিক সচিব, আবুল কাওসার আশার প্রচেষ্টায় ঢাকা নারায়ণগঞ্জ বাস পুনরায় চালু।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ফারিদ খান ইফতি: সিটি কর্পোরেশনের প্রতিনিধি, 

 জুলাই ১, ২০২৬, খ্রিস্টাব্দে রোজ বুধবার,

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন বাস মালিক ও শ্রমিকেরা।

বুধবার  বিকেলে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালামের নির্দেশে তার রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা এসে কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিকদের সুষ্ঠু বিচার নিশ্চিতের আশ্বাস দিলে বাস চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

এসময় ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু বিচার করবেন বলে বাস মালিক ও শ্রমিকদের আশ্বস্ত প্রদান করে করেন ,আবুল কাউসার আশা। পরে তার কথায় ধর্মঘট প্রত্যাহার করেন মালিক ও শ্রমিকেরা এবং বাস চলাচল পুনরায় স্বাভাবিক ভাবে চলাচল শুরু  হয়।

এসময় আশা বলেন, যারা আপনাদের শ্রমিকদের মারধর করেছে তারা কী বাসে চড়বে? সাধারণ যাত্রীরা উঠবে বাসে। তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। আপনারা লিখিত অভিযোগ দিন। এর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যাবস্থা নেয়া হবে। আমি নিজের উদ্যোগে এখানে আসিনি, এমপি সাহেব আমাকে পাঠিয়েছেন। এটা তার নির্দেশ। এখানে কোন চাঁদাবাজি করা যাবে না।

তিনি বলেন, আপনারা জানেন কালাম সাহেবের বিরুদ্ধে নেগেটিভ নিউজ করলেও লেখে তিনি ক্লিনম্যান। তার মত লোক এমপি থাকতে কেউ চাঁদাবাজি ধান্ধাবাজি করবে এটা হবে না৷ এর আগে কখনও পরিবহন সংক্রান্ত কোন বিষয়ে আমি বা আমার পরিবারের কেউ এখানে আসেনি। আল্লাহ ডাল ভাত খাইয়ে আমাদের ভাল রেখেছেন। আমরা চাই আমাদের এলাকার মানুষ যেন ভাল থাকে।

তিনি আরও বলেন, পুলিশ আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে যেন আপনাদের কোন সমস্যা না হয়৷ আর যে লিখিত অভিযোগ আপনারা করেছেন এ বিষয়ে সর্বোচ্চ ব্যাবস্থা নেয়া হবে এই অঙ্গিকার করছি৷ যিনি অভিযুক্ত তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে। যারা চাকরি করে লেখাপড়া করে তারা কিন্তু আপনাদের ওপর নির্ভরশীল। আপনারা পরিবেশ স্বাভাবিক রাখলে সকলের পক্ষে স্বাভাবিক ভাবে চলাফেরা করা সম্ভব। সকলের পক্ষে তো নিজের গাড়ি দিয়ে চলা সম্ভব নয়।

এর আগে সকালে প্রয়াত যুবদল নেতা ডেভিডের ভাই তপনের বিরুদ্ধে সিটি বন্ধন পরিবহনের একটি বাস আটকে রেখে ও শ্রমিকদের মারধর করে ৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ করেন বাস মালিক শ্রমিকেরা। এসময় সুষ্ঠু বিচার নিশ্চিত ও বাসটি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন তারা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a