আজঃ 18 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে বাপ্পি হত্যাকাণ্ড: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, উদ্ধার ৩ আগ্নেয়াস্ত্র ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট তারেক রহমানের সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন - নলডাঙ্গায় হুইপ দুলু আলীকদম চৈক্ষং ইউনিয়নে রোহিঙ্গা ভোটার কেলেঙ্কারি: তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন" দিনাজপুর বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু. জনাব ডক্টর আব্দুল মঈন খান, স্থানীয় সরকার মন্ত্রী শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন করেন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল

শেরপুর সদরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি, ইউএনও’র হস্তক্ষেপ কামনা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

স্টাফ রিপোর্টার

শেরপুর সদর উপজেলার ১নং কামারের চর ইউনিয়নের ডুবার চর এলাকায় পৈতৃক ও ক্রয়সূত্রে মালিকানাধীন ৫০ শতাংশ জমি জবরদখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে জেলা ছাত্রলীগের এক নেতার নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মোঃ আব্দুল হামিদ।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ডুবার চর দক্ষিণ এলাকার মোঃ আলমগীর হোসেন, মোঃ রহমত আলী, মোঃ ছামিদুল ইসলাম, মোঃ শাহিনুর ইসলাম মুক্তা ও মোঃ উজ্জ্বল মিয়া গত ০৫ আগস্ট ২০২৫ তারিখ থেকে তার ভোগদখলীয় জমি জোরপূর্বক দখল করে রেখেছেন। বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে বলা হয়।
ভুক্তভোগীর দাবি, জমিটি তার দাদা আব্দুর রহমান মন্ডল সিএস সূত্রে মালিক ছিলেন। পরবর্তীতে আরএস রেকর্ড অনুযায়ী তার ফুফু ছফুরা খাতুন মালিকানা পান। ১৯৭৬ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি ও তার ভাই-বোন মিলে মোট ৫৯ শতাংশ জমি ক্রয় করেন। ১৯৮০ সালে বি.আর.এস রেকর্ডের সময় উক্ত জমি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়। পরে ২০১২ সালে সহকারী কমিশনার (ভূমি), শেরপুর কার্যালয় থেকে ৫০ শতাংশ জমি বন্দোবস্ত নেন আব্দুল হামিদ। ঘটনার পূর্ব পর্যন্ত তিনি জমিটি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন বলে দাবি করেন।
অভিযোগে আরও বলা হয়, জমিতে তার আবাদকৃত মাছের প্রজেক্ট থেকে মাছ উত্তোলনের চেষ্টা চলছে এবং তাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গত ২৫ ফেব্রুয়ারি শেরপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহিনুর ইসলাম মুক্তা ও কামারের চর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম খলিলের ভাইয়েরা মিলে মাছ উত্তোলন করে বেআইনিভাবে বিক্রি করেছেন বলে অভিযোগ করেন তিনি। জমিতে প্রবেশের চেষ্টা করলে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে খুন করে লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে।
তিনবার স্ট্রোক করা অসুস্থ ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান আব্দুল হামিদ।
এ বিষয়ে তিনি প্রথমে ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতে অভিযোগ দায়ের করেন। নোটিশ প্রদান করা হলেও বিবাদীরা হাজির না হওয়ায় বিষয়টির মীমাংসা হয়নি। পরে স্থানীয় মুরুব্বিদের মাধ্যমে একাধিকবার সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন বলে জানান তিনি।
জমির তফসিল অনুযায়ী, মৌজা কামারের চর, জে.এল নং ০৬, আরএস খতিয়ান নং ২২৫০, দাগ নং ৪৩০৪ এবং খারিজি খতিয়ান নং ২৫-৮২-০২, দাগ নং ৯১৫৪। জমির পরিমাণ ৫০ শতাংশ। চৌহদ্দি অনুযায়ী উত্তরে ও দক্ষিণে খাস জমি, পূর্বে রাস্তা এবং পশ্চিমে নতুন রাস্তা রয়েছে।
ভুক্তভোগী মোঃ আব্দুল হামিদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সরেজমিন তদন্তপূর্বক জমি দখলমুক্ত করা, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a