আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন।

ভূল্লী উপজেলার ইউএনও খাইরুল ইসলামকে সম্মাননা স্মারক দিলেন বিএনপি নেতৃবৃন্দ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 নুর ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি
 
ঠাকুরগাঁওয়ে নবগঠিত ভূল্লী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করায় খাইরুল ইসলামকে সম্মাননা স্মারক ও ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করেছেন বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের সদস্যরা।

বৃহস্পতিবার বিকেলে ভূল্লী উপজেলার ২ নং বালিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। 
এ সময় নবগঠিত উপজেলার উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিভিন্ন আলোচনা হয়।
শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি'র নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ প্রত্যাশার পর ভূল্লী উপজেলা হিসেবে নতুন যাত্রা শুরু করেছে। নতুন এই উপজেলার উন্নয়নে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় বক্তারা আরও বলেন, ভূল্লী উপজেলা একটি সম্ভাবনাময় এলাকা। এখানকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও সামগ্রিক উন্নয়নে উপজেলা প্রশাসনের কার্যকর ভূমিকা থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা গ্রহণ করে ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, নবগঠিত এই উপজেলার দায়িত্ব পাওয়া একটি বড় দায়িত্ব। ভূল্লী উপজেলার উন্নয়ন, মানুষের সেবা নিশ্চিত করা এবং একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব উপজেলা গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করা হবে। এ জন্য জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উপজেলা প্রশাসন কাজ করবে।

এ সময় উপস্হিত ছিলেন, জেলা বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আশরাফুল হক, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ নুূর আলম বাবু, জেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক চেয়ারম্যান আফাজ উদ্দিন ভুঁইয়া, বালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিটন, দেবীপুর ইউনিয়ন বিএনপি নেতা স্বপনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এ ছাড়াও ইউএনও খাইরুল ইসলামকে ভূল্লীর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিএনপি

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a