আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি,
আলীমজনু বাবু,

জামালপুরের বকশীগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন, মতবিনিময় সভা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সরকারি সহায়তা ও উপকরণ বিতরণ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।

শনিবার (৪ জুলাই) দুপুরে তিনি বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার মানোন্নয়নের লক্ষ্যে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় স্থাপিত সোলার প্যানেল কার্যক্রমের উদ্বোধন করেন। একইসঙ্গে হাসপাতালের নতুন অপারেশন থিয়েটারেরও উদ্বোধন করেন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় স্থানীয় উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং সরকারি কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

দিনের অপর কর্মসূচিতে ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া পর্যটন কেন্দ্রে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের মাঝে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপবৃত্তি ও বাইসাইকেল, আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে টর্চলাইট ও ছাতা, কৃষকদের কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে সার ও বীজ এবং অসচ্ছল ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করেন। এছাড়াও তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম, দেওয়ানগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আজ রোজ শনিবার ৪-জুলাই ২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a