আজঃ 30 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে স্কুলশিক্ষিকার মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ইপিজেডে পুলিশের বিশেষ অভিযান: ৭ মামলার আসামি রিয়াজ প্রকাশ রিয়াদ গ্রেপ্তার। চকবাজারে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার সেনবাগে গোরকাটা বহুমুখী সমবায় সমিতির মার্কেট ভবনের শুভ উদ্বোধন হাফেজ নুর উদ্দিন জাকারিয়া কে বাউফল উপজেলার পক্ষ থেকে সংবধনা কুয়েতে পরম ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র জশনে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত। ঔষধ কান্ড ইস্যুতে ঘাটাইল উপজেলা হসপিটাল পরিদর্শনে ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মির্জা সুহেল গুপ্ত সংগঠনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান পটিয়ার সংসদ এনামের নবম ত্রিশূল প্রতিষ্ঠা বার্ষিকীতে জননেতা জাকির খান। ভূরুঙ্গামারীতে রিসিভ ছাড়া সার পরিবহনে কৃষক-ক্ষুদ্র ব্যবসায়ীর ৭ বস্তা সার জব্দ বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড নেশাগ্রস্ত ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করলেন মা: দৃষ্টান্তমূলক সাহসী পদক্ষেপ বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড় পাঁচলাইশে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১৪ নেতা-কর্মী গ্রেপ্তার চিলমারীতে বন্ধ হলো নৌপথে ফেরি চলাচল চট্টগ্রামে ১৫ লাখ টাকার চোরাই মাল উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন নোয়াখালীর সেনবাগে দুর্ধর্ষ ডাকাতি

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন লায়ন হেলাল

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মুহাম্মদ বোরহান উদ্দিন টুটুল, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) সংসদীয় আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন।

গত সোমবার (২২ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মাস্টার মোহাম্মদ রফিক, জাগির হোসেন, দিল মোহাম্মদ মঞ্জু, এম. মনসুর উদ্দিন, গাজী মোহাম্মদ ফোরকান, বখতিয়ার উদ্দিন, ওসমান সিকদার এবং দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির।

প্রসঙ্গগত, চট্টগ্রাম-১৩ আসনটি দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোঃ হেলাল উদ্দিনের রাজনৈতিক এলাকা হিসেবে পরিচিত। তার মনোনয়ন ফরম সংগ্রহের খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা, নেতাকর্মীদের নিয়মিত খোঁজখবর রাখা ছাড়াও তিনি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। ফলে এ আসনে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন লায়ন মোঃ হেলাল উদ্দিন। তবে এ আসনে বিএনপি থেকে প্রাথমিকভাবে সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে মনোনয়ন দেওয়া হয়। এরপর সরওয়ার নিজামের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে প্রাথমিক মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও মশাল মিছিল করেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।

এছাড়া প্রার্থিতা পরিবর্তন চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত চিঠি দেন এ আসনের গুরুত্বপূর্ণ তিন বিএনপি নেতা। দল থেকে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি যে, শেষ পর্যায়ে কে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a