আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৬০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী নিবন্ধনের শুভ উদ্বোধন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

কফিলুর রহমান (বিভাগীয় প্রধান, রংপুর):

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৬০ বছর পূর্তি (হীরক জয়ন্তী) উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানের অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন (নিবন্ধন) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


আজ শুক্রবার (৭ আগস্ট, ২০২৬) দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে এই নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। 'দিপিআই ৬০ বছর উদযাপন কমিটি, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট'-এর আয়োজনে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকার সম্মানিত চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমীন এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এক্স স্টুডেন্ট ফোরামের সভাপতি প্রকৌশলী মোঃ নূরুল হুদা।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ ও 'দিপিআই ৬০ বছর উদযাপন কমিটি'-এর আহ্বায়ক প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন 
দিপই ৬০ বছরপূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব ও দিনাজপুর বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারি প্রকৌশলি মোঃ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মোঃ মুসলেম উদ্দিন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার সভাপতি দিনাজপুর পৌরসভার নির্বাহী  প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান সোহেল, সাধারণ সম্পাদক মনজূর মুর্শেদ সুমন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৬০ বছর পূর্তি অনুষ্ঠানের যুগ্ম আহবায়ক প্রকৌশলি মোঃ সাজিউল ইসলাম সাজু।


অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠানের হীরক জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে। সংশ্লিষ্ট সকল প্রাক্তন শিক্ষার্থীদের যথাসময়ে নিবন্ধন সম্পন্ন করে উক্ত অনুষ্ঠান সফল ও সার্থক করার আহ্বান জানানো হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a