আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

১কোটি যুবকের কর্মসংস্থান ও ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়া হবে ক্ষমতায় গেলে -দুলু।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ইউসুফ হোসেন নাটোর জেলা প্রতিনিধি :

নাটোরের  নলডাঙ্গা উপজেলার মির্জাপুর দিয়ারপাড়ায় বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক ২৮ নভেম্বর ( শুক্রবার) বিকেলে অনুষ্ঠিত হয়। শহীদ জিয়া স্মৃতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তার বক্তব্যে তিনি বলেন, “ধানের শীষ উন্নয়নের প্রতীক। বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।” তিনি আরও জানান, মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি বেতনভুক্ত করার পরিকল্পনা সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি তাদের ইশতেহারে অন্তর্ভুক্ত থাকবে।
বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ রহিম নেওয়াজ। তিনি তার বক্তব্যে দাবি করেন, “আওয়ামী লীগ মাঠে থাকলেও, আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয় লাভ করবে।”
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নোঃ মোস্তাফিজুর রহমান শাহিন ও মোঃ সাইফুল ইসলাম আক্তার; নলডাঙ্গা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন (আনু), এবং সঞ্চালনা করেন মোঃ শফিকুল ইসলাম বুলবুল—সাবেক সাংগঠনিক সম্পাদক, নলডাঙ্গা উপজেলা বিএনপি এবং নাটোর জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক।
এছাড়াও উপস্থিত ছিলেন নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক এম এ হাফিজ, মহিলা দলের নেত্রী ও বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহুয়া পারভীন লিপি সহ জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে স্থানীয় জনগণ বিএনপির সম্ভাব্য নির্বাচনী প্রতিশ্রুতি ও দিকনির্দেশনা সম্পর্কে অবহিত হন এবং দলীয় নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a