আজঃ 18 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু. জনাব ডক্টর আব্দুল মঈন খান, স্থানীয় সরকার মন্ত্রী শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন করেন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ

দেশে অস্থিতিশীলতার অপচেষ্টা ঠেকাতে আহ্বান মির্জা ফখরুলের

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

দেশে অস্থিতিশীলতার অপচেষ্টা ঠেকাতে আহ্বান মির্জা ফখরুলের
 
রহমত আরিফ,
 ঠাকুরগাঁও,

 বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে চলছি। একটা মহল চেষ্টা করছে দেশ অস্থিতিশীল করার। আপনারা সজাগ থাকবেন। আমরা যখন নতুন করে কাজ শুরু করেছি তারেক রহমান নেতৃত্বে দেশ, তখন যেন আবার বিভ্রান্তি না হই।

মাদক ও নারী সমাজের প্রতি আবেদন রেখে তিনি বলেন, রুহিয়ায় নারী সমাজ বেশ সুসংগঠিত। তাদেরকে আরো সংঘটিত হতে হবে। তারা যেন সংগঠিত হয়ে তাদের ক্ষমতায়নকে নিশ্চিত করতে পারে। আজকে খুব দুঃখ হয়- যখন দেখি, শুনি আমাদের তরুণরা-যুবকেরা মাদকাসক্ত হয়ে পড়েছে। এটা একটা জাতিকে ধ্বংস করে দেয়। এর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আমি তরুণ যুবকদের অনুরোধ করব তারা যেন এগুলো থেকে মুক্ত থাকে। তারা যেন একটা সামাজিক আন্দোলন গড়ে তোলে মাদক থেকে দূরে থাকার জন্য। এটা খুব জরুরি।

বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খুব দ্রুত দেশের কাজগুলোকে সমাধান করার জন্য কাজ করছে। অনেক সমস্যার মধ্য দিয়ে আমরা দায়িত্ব নিয়েছিলাম। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। বিগত দিনে আপনারা আমাদেরকে ধানের শীষে প্রচুর ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। মুসলিম-হিন্দু, বৌদ্ধ- খ্রিস্টান সকল ধর্মের ভাই-বোনদেরকে আমি ধন্যবাদ জানাই তাদের সমর্থনেই আমি কাজ করার সুযোগ পেয়েছি।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের জন্য একটা সুখবর রয়েছে। জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে গতকাল যে জাতিসংঘ সাধারণ পরিষদে নির্বাচন ছিল এখানে বাংলাদেশ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এটা একটি বিরল সম্মান। বাংলাদেশের মতো একটি ছোট দেশ জাতিসংঘে সভাপতিত্ব করবে আগামী এক বছরের জন্য। আমরা চেষ্টা করছি আমাদের সব কাজগুলোকে সমাধান করবার জন্য। রাতারাতি সব সমস্যার সমাধান হবে না। আপনাদেরকে ধৈর্য ধরতে হবে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এ সরকারের বয়স মাত্র তিন মাস। এই তিন মাসের মধ্যে আমরা কাজ করার চেষ্টা করেছি। তারেক রহমানের সরকার, কথার সরকার। তিনি যে কথাগুলো দিয়েছে আমরা সেই কথাগুলো পালন করার চেষ্টা করছি। তিনি বলেছিলেন ফ্যামিলি কার্ডের কথা, আমরা ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করেছি। তিনি কৃষক কার্ডের কথা বলেছেন। সেটাও শুরু করেছি।  খাল খনন কর্মসূচি সেটাও শুরু করেছি আমরা।  তিনি যে কথাগুলো দিয়েছিলেন তার প্রত্যেকটি পূরণ করবার জন্য চেষ্টা করে যাচ্ছি।

আজ রোজ বুধবার ১ জুন ২০২৬ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a