আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

নলডাঙ্গায় আমের মুকুলে ভরপুর বাম্পার ফলনের আশায় আম চাষিরা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ইউসুফ হোসেন :জেলা প্রতিনিধি, নাটোর। 

নাটোরের নলডাঙ্গা উপজেলায় বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে গাছে গাছে ফুটে উঠেছে আমের মুকুল। উপজেলার বিভিন্ন আমবাগান, বাড়ির আঙিনা ও মাঠের গাছগুলো এখন সোনালি রঙের মুকুলে ভরে উঠেছে। মুকুলের মিষ্টি সুবাসে চারপাশের পরিবেশ হয়ে উঠেছে মনোরম।

উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, প্রায় সব আমগাছেই এ বছর প্রচুর মুকুল এসেছে। স্থানীয় আমবাগানগুলোর পাশাপাশি বাড়ির আঙিনা ও রাস্তার ধারের পুরোনো গাছগুলোতেও দেখা যাচ্ছে একই দৃশ্য। এতে করে স্থানীয় চাষি ও গাছের মালিকদের মধ্যে তৈরি হয়েছে নতুন আশার সঞ্চার।
স্থানীয়রা জানান, গত বছরের তুলনায় এ বছর গাছে মুকুলের পরিমাণ অনেক বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে এবং ঝড়-বৃষ্টি বা পোকার আক্রমণ না হলে এবার আমের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।
নলডাঙ্গা উপজেলার কয়েকজন আমচাষি বলেন, “এ বছর শুরুতেই গাছে প্রচুর মুকুল এসেছে। এখন যদি আবহাওয়া ভালো থাকে এবং রোগবালাই কম হয়, তাহলে আমের ফলন ভালো হওয়ার আশা করছি।”
এদিকে কৃষি সংশ্লিষ্টরা বলছেন, মুকুল আসার এই সময়টিতে গাছের সঠিক পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন অনুযায়ী যত্ন নেওয়া, রোগবালাই দমন এবং আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করলে ফলন আরও ভালো হতে পারে।নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ জানান, 

এ বছর উপজেলায় প্রায় ৪২০ হেক্টর জমিতে আনুমানিক ৩৪ হাজার ৮০০টি আমগাছ রয়েছে। এসব গাছ থেকে ৫ হাজার ৪০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ভালো ফলন পেতে গাছের গোড়া পরিষ্কার রাখা, জৈব ও রাসায়নিক সার মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী সেচ প্রদান করা জরুরি। পাশাপাশি আমের গুটি মটরদানার মতো হলে কীটনাশক ও ছত্রাকনাশক পানিতে মিশিয়ে প্রয়োগ করলে রোগবালাই কমে এবং ফলন ভালো হওয়ার সম্ভাবনা বাড়ে।

জেলা প্রতিনিধি, 
নাটোর। 
তাং- ০৬/০৩/২৬ ইং
মোবাঃ ০১৭১৬-৪৯১০২৫

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a