আজঃ 31 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষ উদযাপন: আলীকদমে শিক্ষার্থীদের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার যাত্রা উদ্ভোদন। বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৮ দোকান চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক ইয়াবার সঙ্গে রকেট সিগন্যাল-ফ্লেয়ার, সন্দ্বীপে গ্রেপ্তার ১ বকশীগঞ্জে সুবহানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় গ্যাস সিলিন্ডার, চুলা ও সাউন্ডবক্স প্রদান পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। মরহুম এবাদুল হক-এর স্মরণ সভা ও দো'আ মাহফিল অনুষ্ঠিত। মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। রাজধানীতে স্কুলশিক্ষিকার মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ইপিজেডে পুলিশের বিশেষ অভিযান: ৭ মামলার আসামি রিয়াজ প্রকাশ রিয়াদ গ্রেপ্তার। চকবাজারে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার সেনবাগে গোরকাটা বহুমুখী সমবায় সমিতির মার্কেট ভবনের শুভ উদ্বোধন হাফেজ নুর উদ্দিন জাকারিয়া কে বাউফল উপজেলার পক্ষ থেকে সংবধনা কুয়েতে পরম ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র জশনে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত। ঔষধ কান্ড ইস্যুতে ঘাটাইল উপজেলা হসপিটাল পরিদর্শনে ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মির্জা সুহেল গুপ্ত সংগঠনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান পটিয়ার সংসদ এনামের নবম ত্রিশূল প্রতিষ্ঠা বার্ষিকীতে জননেতা জাকির খান।

তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের জোয়ার বইছে

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলী মজনু বাবু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক উৎসবমুখর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের বাট্টাজোড় দত্তের চর গ্রামের ৯ নং ওয়ার্ড আয়োজিত এ সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন কন্টাক্টার।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মোঃ আক্তার হোসেন মাস্টার,
এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোতালেব সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লিটন আকন্দ,
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেম্বার মোঃ আরিফুজ্জামান দুদু,
ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ খায়রুল ইসলাম,
এবং সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ হাবীবসহ ইউনিয়ন ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী।

সমাবেশ শুরুর আগে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার করা হয়, বক্তাদের বক্তব্য

সভাপতি মোঃ দেলোয়ার হোসেন কন্টাক্টার বলেন,
“আজ এই সমাবেশে মানুষের উপস্থিতি প্রমাণ করছে—বাট্টাজোড়ের মানুষ পরিবর্তন চায়। মানুষ আজ আর মিথ্যা আশ্বাসে নয়, সত্যিকারের উন্নয়ন ও সুশাসন চায়, আর তা সম্ভব কেবল বিএনপির নেতৃত্বে।”

প্রধান অতিথি আলহাজ মোঃ আক্তার হোসেন মাস্টার বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে।
তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, এটি মানুষের জীবনে অর্থনৈতিক মুক্তি এনে দেবে। আমরা ক্ষমতায় এসে শিক্ষা, কৃষি, কর্মসংস্থান ও স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচন করবো।”

প্রধান বক্তা মোঃ মোতালেব সরকার বলেন,
“আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, মানুষের ভালো থাকা।
জনগণের দুঃখ-কষ্ট লাঘব করাই বিএনপির রাজনীতি।
আমরা ঘরে ঘরে গিয়ে মানুষের কথা শুনবো, তাদের আশা-ভরসাকে বাস্তবে রূপ দেবো।
ধানের শীষে ভোট দিয়ে জনগণই এবার নিজেদের ভাগ্য পরিবর্তনের পথ তৈরি করবে।”

তিনি আরও বলেন,
“আমরা আজ বকশীগঞ্জ–দেওয়ানগঞ্জের মাটি ও মানুষের নেতা, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ জনাব এম. রশিদুজ্জামান মিলাদ ভাইয়ের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাই।
তিনি যেভাবে তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে সাহস জুগিয়েছেন, আমরা তার দিকনির্দেশনায় ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবো ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথি মোঃ লিটন আকন্দ বলেন,
“বিএনপি জনগণের দল। আমরা রাজনীতি করি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য।
এই এলাকায় উন্নয়ন, কর্মসংস্থান ও শিক্ষার বিস্তারে বিএনপি কাজ করবে—এটাই আমাদের অঙ্গীকার।”

মোঃ আরিফুজ্জামান দুদু বলেন,
“তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই, যেখানে মানুষের কথা শোনা হবে, মানুষ সম্মান পাবে।
এই আন্দোলনে তরুণ-যুবক থেকে বৃদ্ধ—সবাই ঐক্যবদ্ধ।”

মোঃ খায়রুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি, বলেন,
“আমরা তরুণরা বিশ্বাস করি, বিএনপি ছাড়া এই দেশের গণতন্ত্র টিকে থাকতে পারে না।
তরুণ সমাজকে সঙ্গে নিয়ে আমরা ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইবো।”

মোঃ হাবিবুল্লাহ হাবীব, সাধারণ সম্পাদক, বলেন,
“মানুষ আজ শান্তি ও নিরাপত্তা চায়। বিএনপি সেই শান্তি ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ।
জনগণের দোয়ায় ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে।”

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a