প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 26, 2026 ইং
বুড়িচংয়ের মোকাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ

বুড়িচংয়ের মোকাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাহীদ উল্লাহ ভূঁইয়া
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোঃ সাহীদ ইসলাম ভূঁইয়া।
তিনি জাতীয়তাবাদী কৃষক দল মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক এবং বুড়িচং উপজেলা বিএনপির নির্বাহী সদস্য।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাঁর এ মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।
মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে তিনি সংশ্লিষ্ট নেতৃবৃন্দের বিবেচনা প্রত্যাশা করছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪