প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2026 ইং
নলডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৬
উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নলডাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। সভায় মহান বিজয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রকিবুল হাসান সুজন, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, সমাজ সেবা কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
ইউসুফ হোসেন
জেলা সংবাদদাতা, নাটোর।
মোবাঃ ০১৫৮১-৩১১৫৫৬
তাং ১৬ নভেম্বর ২০২৬।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪