প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2026 ইং
চট্টগ্রাম বন্দরে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পারভেজ বাঙালী, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর বন্দর থানা পুলিশের অভিযানে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাশেদুল ইসলাম প্রকাশ মো. রফিকুল ইসলাম প্রকাশ আজাদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বন্দর থানাধীন নিমতলা ফ্লাইওভার চেকপোস্ট বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় এসআই ইমরান ফয়সাল সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করেন। পরে তার সঙ্গে থাকা একটি কালো রঙের কাঁধব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪