প্রিন্ট এর তারিখঃ Nov 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2026 ইং
বাউফল থানা পুলিশ কতৃক বিশেষ অভিযান

বাউফল থানা পুলিশ কতৃক বিশেষ অভিযানে ২০০ শত পিস ইয়াবা সহ একজন মাদক কারবারি আটক।
মোঃ মহসীন হাওলাদার
জেলা প্রতিনিধি
পটুয়াখালী।
পটুয়াখালী জেলা বাউফল থানা পুলিশ এর একটি অভিযানিক দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল ০৮/১১/২০২৬ ইং তারিখ রাত ১৫.৩০ ঘটিকায় বাউফল থানাধীন আদাবাড়ীয়া ইউনিয়ন এর ০৮ নং ওয়াডস্হ সিদ্দিক বাজার হইতে দিঘীর পাড় গামী ইটের সলিং রাস্তার উপর মহাশ্রাদ্ধী গ্রাম সংলগ্ন স্হানে অবৈধ মাদক দ্রব্য ক্রয় বিক্রয় কালে অভিযান পরিচালনা করে ২০০ ( দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৮১০০ টাকা সহ মাদক কারবারি মোঃ জহিরুল ইসলাম (২৯) আদাবাড়ীয়া থানা বাউফল জেলা পটুয়াখালীকে আটক করেন।
আটক কৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনী ১০(ক) রুজু করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪