প্রিন্ট এর তারিখঃ Nov 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2026 ইং
নওগাঁর পত্নীতলায় ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম

অনিমেষ কুমার মহন্ত
উপজেলা প্রতিনিধি পত্নীতলা নওগাঁ
ঔঅবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ একজন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার।
পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অবৈধ মাদক বিরোধী অভিযানে ইং ০২/১১/২০২৬ তারিখ সন্ধ্যায় ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম শুকনো গাঁজাসহ আসামি ১. মোছাঃ রিমু (৪৮), পিতা: এজাবুল, স্বামী- আজেদুল, মাতা: মোছাঃ লতিফা, স্থায়ী ঠিকানা: গ্রাম- কল্যাণপুর, ইউনিয়ন- পত্নীতলা ডাকঘর: পত্নীতলা-৬৫৪০, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁকে ঘটনাস্থল: পত্নীতলা থানাধীন পত্নীতলা ইউনিয়নের কল্যাণপুর গ্রামস্থ ধৃত আসামি মোছাঃ রিমু এর বসতবাড়ির সামনে উদ্ধারকৃত গাজা বিক্রয় করাকালে ধৃত আসামীর ডান হাতে থাকা গোলাপি রঙের শপিং ব্যাগের ভিতর হতে নারী এসআই-লিপি রানি এর সহায়তায় উদ্ধার মূলে জব্দ করা হয় এবং বর্ণিত মহিলা আসামি কে গ্রেফতার করা হয়।
উক্ত মহিলা আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪