প্রিন্ট এর তারিখঃ Nov 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2026 ইং
২৯ জন পর্বত আরোহী এভারেস্টে ট্রাকিং এ গিয়ে বিপদের মুখে।হোটেলে আগুন ধরে ভষ্মীভূত

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ
আজ ১লা নভেম্বর রবিবার, জানা যায় এভারেস্টের ট্র্যাকিং এ গিয়ে বিপদের মুখে ২৯ জন পর্বত আরোহী, হোটেলে আগুন ধরে বষ্মীভূত সর্বস্ব, তারা ভারত সরকারের কাছে সাহায্যের দাবি জানিয়েছেন।।
একুশে অক্টোবর বসিরহাটের ট্রাভেলার্স গিল্ড সংস্থা থেকে ২৯ জনের একটি পর্বত আরোহী এভারেস্টে ট্রাকিং এর উদ্দেশ্যে রওনা হয়। ত্রিশ এ অক্টোবর তাদের মধ্যে ১৯ জন যখন ডিংবোচ নামক বেশ ক্যাম্পে (বরফে ঘেরা এলাকায় )একটি হোটেলে রেস্ট নিচ্ছিলেন , সেই সময় হঠাৎই আগুন ধরে যায়, বরাত জোড়ে পর্বত আরোহীদের জীবন বেঁচে গেলেও , তাদের টাকাসহ সমস্ত আগুনে পুড়ে ছাই হয়ে যায়।। পর্বতারোহীরা সে ব্যক্তি হোটেলে আশ্রয় নেয়।
কিন্তু পর্বত আরোহীদের আছে কোনরকম গরমের জামা কাপড় ছিল না, জুতো পরে বরফের মধ্য দিয়ে ফেরার মতন কোনরকম সামগ্রী বা টাকা-পয়সা কাছে নাই। তাই তারা ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছেন, সেখান থেকে হেলিকপ্টারে করে উদ্ধার করার জন্য।। এমনটাই জানালেন ট্রাভেলার গিল্ডের সহ-সম্পাদক সূর্যকিরণ চাকী,
তিনি আরো বলেন ভগবান আমাদের সাথে সাজ দিয়েছে বলে বড় বিপদের হাত থেকে কিছুটা রেহাই পেলাম। না হলে এতগুলি প্রাণ হয়তো চলে যেতো, সরকারের কাছে আমাদের আবেদন যত তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪