প্রিন্ট এর তারিখঃ Nov 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2026 ইং
৩০০০০ টাকা বেতনের দাবিতে নারায়ণগঞ্জ গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন

,মোঃ ফারিদ খান ইফতি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রতিনিধি,
আজ সকাল থেকেই নারায়ণগঞ্জের লিংক রোডে নারায়ণগঞ্জের বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকরা, তাদের বেতন সর্বনিম্ন ৩০০০০ টাকার দাবিতে সকাল থেকে দফায় দফায় আন্দোলন করে আসছেন লিংক রোডের বিভিন্ন জায়গায়, তাদের দাবি বর্তমানে ঘর ভাড়া নিত্য প্রয়োজনীয় সকল কিছুর দাম বাড়ার কারণে তাদের পরিবার নিয়ে সংসার চালানো মুশকিল হয়ে পড়েছে, তাই তাদের দাবি অতি অবিলম্বে সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতন ধার্য করা হোক।
এ বিষয়ে ফতুল্লা থানার বিএনপির সভাপতি শহীদুল ইসলাম জানান, যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের অধিকাংশই গার্মেন্টসের শ্রমিক নয়, নিষিদ্ধ আওয়ামী লীগের টাকা দিয়ে তাদেরকে এ আন্দোলনের করার জন্য পাঠিয়েছেন, তাদের দাবি যুক্তির যোগ্য হলে তারা এই দাবি অবশ্যই মেনে নিবেন তবে কোন প্রকার হরজগতা গন্ডগোল সহ্য করা হবে না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪