প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 20, 2026 ইং
বকশীগঞ্জে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ, আটক ১

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলী মজনু বাবু
জামালপুরের বকশীগঞ্জে বিজিবির অভিযানে ২২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মিজানুর রহমান অপূর্ব (২০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে অভিযান চালায় জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ধানুয়া কামালপুর বিওপির সদস্যরা। এ সময় ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান অপূর্বকে আটক করা হয়।
আটক মিজানুর রহমানের বাড়ি বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ডাকপাড়া গ্রামে। পরে তাকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার বকশীগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪