প্রিন্ট এর তারিখঃ Oct 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 13, 2026 ইং
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার

বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মনোনয়ন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধ মোঃ আলীমজনু বাবু
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আক্তার হোসেন মাস্টার।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ কর্তৃপক্ষ তাকে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়ার পর সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
আলহাজ্ব আক্তার হোসেন মাস্টার দীর্ঘদিন ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি চন্দ্রাবাজ শেফালী মফিজ আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি স্থানীয় রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত।
শিক্ষকতা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে স্থানীয়ভাবে তিনি পরিচিত মুখ। নতুন দায়িত্বে তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও অভিভাবকরা।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও অভিভাবকরা নবনিযুক্ত সভাপতি আলহাজ্ব আক্তার হোসেন মাস্টারকে শুভেচ্ছা জানান এবং তার দায়িত্বকাল সফল ও সুন্দর হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪