প্রিন্ট এর তারিখঃ Oct 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 13, 2026 ইং
পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

কফিলুর রহমান (বিভাগীয় প্রধান, রংপুর):
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঢাংগী পুকুরী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান ও কয়েকজন শিক্ষকের মাঝে দ্বন্দ চরম
আকারের রুপ নিয়েছে। এনিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানায় বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ কতিপয় শিক্ষক যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হন। কিন্তু মাসুমা বেগম, শামসুল আলম, শ্রী প্রফুল্ল চন্দ্র রায় প্রায় দেরিতে আসেন।
সস্প্রতি পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শওকত আলী ঢাংগী পুকুরী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে সরজমিনে গিয়ে কয়েক জন শিক্ষককে অনুপস্থিত থাকার কারণে তাদের হাজিরা খাতায় এবসেন করেন।
এ বিষয় জানতে ওই বিদ্যালয়ে সরেজমিনে যান সংবাদকর্মীরা।
কৃষি শিক্ষা শিক্ষক মাসুমা বেগম ও বিএস সি শিক্ষক শ্রী প্রফুল্ল চন্দ্র সাংবাদিকদের দেখে ক্ষিপ্ত হয়ে উঠেন এবং প্রধান শিক্ষক মতিউর রহমানকে উচ্চস্বরে অকথ্য অশালীন ভাষায় গালিগালাজ করেন।
প্রধান শিক্ষক মতিউর রহমান সংবাদকর্মীদের জানান, মাসুমা বেগমকে কৃষি শিক্ষা ক্লাস নেওয়ার জন্য মৌখিকভাবে বারবার তাগাদা দিলে মাসুমা বেগম বলেন কৃষি শিক্ষা বই শেষ হয়ে গেছে।
প্রধান শিক্ষক বলেন,সম্প্রতি পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সরেজমিনে বিদ্যালয়ে এসে কৃষি শিক্ষা শিক্ষক সহ ৫ জন শিক্ষককে অনুপস্থিত পেয়ে হাজিরা খাতায় অ্যাবসেন্ট করেন।
এদিকে পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শওকত আলী জানান, ওই বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে ৫ জন শিক্ষক অনুপস্থিত থাকায় হাজিরা খাতায় এবসেন্ট করা হয়েছে।অনুপস্থিত হওয়া শিক্ষকদের সর্তক করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪