প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 11, 2026 ইং
কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া

মোঃ কবীর হোসেন : নারায়ণগঞ্জ সদর থানা প্রতিনিধি
কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া
আসন্ন কাশিপুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সরকারি তোলারাম কলেজ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান। এ উপলক্ষে তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা সাইদুর রহমান আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছেন। তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা নিয়ে জনসেবামূলক কার্যক্রমে ভূমিকা রাখতে আগ্রহী।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, সবার আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতা পেলে এলাকার মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ তৈরি হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪