প্রিন্ট এর তারিখঃ Oct 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2026 ইং
নওগাঁর পত্নীতলায় ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১জন গ্রেফতার

নওগাঁর পত্নীতলায় ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অনিমেষ কুমার মহন্ত
উপজেলা প্রতিনিধি পত্নীতলা নওগাঁ
পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অবৈধ মাদক বিরোধী অভিযানে ইং ০৩/১০/২০২৬ তারিখ স্থানীয় জনগণের সহযোগিতায় পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার অন্তর্গত বাদপুইয়া মৌজস্থ কর্মকারপাড়া হতে ১। মোছাঃ শাবনুর আক্তার (২৯), স্বামী- মোঃ গাজিউল আলম, সাং- বাদপুইয়া, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ কে আটক করে তার হেফাজত হতে ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার মূলে জব্দ করা হয়।
আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪