প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2026 ইং
মান্দা উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দেবাশিষ কুমার দাস জেলা প্রতিনিধি, নওগাঁ।
নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ ইকরামুল বারী টিপু স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় মান্দা উপজেলার সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছাঃ আতিয়া খাতুন এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ ইকরামুল বারী টিপু ।মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার সার্বিক পরিস্থিতি, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি, সামাজিক সমস্যা ও সাধারণ মানুষের নানা দাবির বিষয় মাননীয় সংসদ সদস্যের দৃষ্টিগোচর করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ ইকরামুল বারী টিপু বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। এলাকার উন্নয়ন, অনিয়ম দূরীকরণ এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" মান্দা উপজেলাকে একটি মডেল ও উন্নত অঞ্চল হিসেবে গড়ে তুলতে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার আশ্বাসের কথা ব্যক্ত করেন।
উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪