
মুহাম্মদ আবুবকর ছিদ্দিক
মহেশখালী।
লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং ‘এক দেশ, এক QR’ বাস্তবায়নের লক্ষ্যে পুবালী ব্যাংক পিএলসির গোরকঘাটা শাখার উদ্যোগে ‘ক্যাশলেস গোরকঘাটা’ শীর্ষক একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহেশখালীর ব্যস্ততম বাজার গোরকঘাটা বাজারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নগদবিহীন লেনদেনের সুবিধা, নিরাপত্তা এবং ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম আনচলিক সহকারী মহাব্যবস্থাপক অভিজিৎ ভট্টাচার্য।
ফিতা কেটে শুভ উদ্বোধন করেন গোরকঘাটা বাজার বণিক সমিতির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, মহেশখালী শাখার ব্যবস্থাপক জনাব হাবিব উল্লাহ নোমান।
উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বদিউল আলম সওদাগর, নুরুল আলম, কুতুব উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যসাযী নুরুল আলম, পূবালী ব্যাংক পিএলসি, ইসলামিক উইন্ডো কক্সবাজারের ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিন, অর্থ সম্পাদক, মো. আনোয়ার, আইস্যান্ড ট্রেনিকস, সাংগঠনিক সম্পাদক, মো. কুতুব উদ্দীন, কামাল উদ্দীন খোকন, শাহিন আরফাত,ওমর ফারুক, কবির আহাম্মদ, আব্দুর রহিম, মোঃ জামাল উদ্দিন তালুকদার, ঠিকাদার আবুল বশর পারভেজ,
মোঃ আনিসুলনইসলাম, শ্রী ধুরী,জামাল উদ্দিন সহ স্থানীয ব্যবসাযী, একাউন্ট হোল্ডার ও গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র আল-কুরআন তেলোযাত করেন মাওলানা কারী মিজানুর রহমান।
বক্তারা বলেন, বাংলা QR ব্যবহারের মাধ্যমে একই QR কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) থেকে সহজ, নিরাপদ ও দ্রুত ডিজিটাল লেনদেন করা সম্ভব।
নগদের ব্যবহার কমিয়ে প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস গোরকঘাটা’ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।
এ ধরনের উদ্যোগ দেশের ডিজিটাল আর্থিক সেবার প্রসার এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা শেষে উপস্থিত অতিথিরা ক্যাশলেস লেনদেনবিষয়ক সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন এবং ‘বাংলা QR’ ব্যবহারের মাধ্যমে নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেন সম্প্রসারণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
দেশব্যাপী ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও জনপ্রিয় করে তুলতে এবং বিশেষ করে Bangla QR-এর ব্যবহার বৃদ্ধির মাধ্যমে ক্যাশলেস লেনদেনে মানুষকে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সরকার এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ২০২৭ সালের মধ্যে একটি ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার লক্ষ্যে ২০২৬ সালের জুলাই মাসের ০১ তারিখ থেকে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সেই জাতীয় উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে পূবালী ব্যাংক পিএলসি গত কয়েক বছর ধরে ডিজিটাল ব্যাংকিং সেবা, স্মার্ট পেমেন্ট ব্যবস্থা এবং ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় পূবালী ব্যাংক পিএলসি, মহেশখালী শাখার উদ্যোগে মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজারে"ক্যাশলেস মহেশখালী" ক্যাম্পেইন নামে একটি জনসচেতনতা মূলক গ্রাহক সমাবেশ।
-সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের সার্থ ও বিশেষ করে Bangla QR-এর মাধ্যমে নিরাপদ, দ্রুত ও সহজ ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করে তোলা।ক্যাশলেস লেনদেন শুধু প্রযুক্তির ব্যবহার নয়, এটি সকলের দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও সহজ, দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ করার একটি আধুনিক পদ্ধতি।
বক্তারা বলেন, এখন আমরা প্রবেশ করেছি তথ্য সম্মৃদ্ধ তথ্যবহুল পর্বে। পূবালী ব্যাংক পিএলসির ডিজিটাল ব্যাংকিং সার্ভিস, ক্যাশলেস লেনদেন এবং Bangla QR সম্পর্কে বিস্তারিত আলোচনা ও উপস্থাপনা করবেন পূবালী ব্যাংক পিএলসি, এডিসি অফিসার জনাব মোঃ নাজমুল হাসান।
তিনি আমাদের সামনে তুলে ধরবেন- কীভাবে ডিজিটাল ব্যাংকিং আমাদের দৈনন্দিন লেনদেনকে আরও সহজ করে তুলতে পারে, কীভাবে Bangla QR-এর মাধ্যমে দ্রুত ও নিরাপদে লেনদেন করা যায় এবং একটি ক্যাশলেস সমাজ গঠনে আমাদের প্রত্যেকের ভূমিকা কী হতে পারে।
একটি ক্যাশলেস সমাজ শুধু ব্যাংকের উদ্যোগে তৈরি হবে না। এর জন্য প্রয়োজন ব্যাংক, ব্যবসায়ী এবং গ্রাহকসহ আমাদের সবার সম্মিলিত অংশগ্রহণ।জনগণ যদি নগদ টাকার পরিবর্তে নিরাপদ ডিজিটাল লেনদেনকে সকলে যেন দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে পারি, তাহলে সেটিই হবে একটি স্মার্ট ও আধুনিক অর্থনীতির দিকে সরকারের একটি বাস্তব পদক্ষেপ।
নিজেরা Bangla QR ব্যবহার করার ও অন্যদের উৎসাহিত করার অভ্যসকরার পরামর্শ প্রদান করেন।
নিজ নিজ অবস্থান থেকে ক্যাশলেস লেনদেনের প্রসারে ভূমিকা রাখতে সহযোগিতা করার অঙ্গিতার ব্যক্ত করেন।। "ক্যাশলেস মহেশখালী" ক্যাম্পেইন শুধু এক দিনের আয়োজন মনে না করে প্রতিদিনের লেনদেনের অভ্যাসে পরিণত হোক, এটাই আয়োজনের মূল প্রত্যাশা।অতিথিবৃন্দরা ফিতা কেটে "ক্যাশলেস মহেশখালী" ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক শুভ সূচনা করেন।