প্রিন্ট এর তারিখঃ Sep 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 22, 2026 ইং
দিনাজপুর বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল
টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের রহিম বখশ উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
৮নং ভোগনগর ইউনিয়ন যুব সমাজের আয়োজনে এবং ভাবকী সোনার বাংলা যুব উন্নয়ন ক্লাবের পরিচালনায় আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম (রিজু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, ৮নং ভোগনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম জাকারিয়া (জাকির), উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. শাহজাহান সিরাজ (শিপন), উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী (আকাশ), ৮নং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক এবং ৮নং ভোগনগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. রুহুল আমিন বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ভোগনগর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আরজু রহমান হিরু।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তারা। উদ্বোধনী খেলায় দুটি দল অংশগ্রহণ করেন ঠাকুরগাঁ বনাম হারাগঞ্জ রংপুর।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪