প্রিন্ট এর তারিখঃ Sep 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 22, 2026 ইং
সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি, মদকে বিনামূল্যে চিকিৎসা

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: "সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি" - এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানের দুর্গম মদক সীমান্তে মানবিক সহায়তা দিয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীন এই ব্যাটালিয়ন বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি "অপারেশন উত্তরণ" এর আওতায় পাহাড়ি জনগণের মাঝে চিকিৎসা ও মানবিক সহায়তা দিয়ে সম্প্রীতি সুদৃঢ় করছে।
এরই ধারাবাহিকতায় ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মদক ভিতরপাড়া গ্রামে ডায়রিয়ায় থুই মা চিং মারমা (৪২) এর মৃত্যু এবং ১০-১৫ জন আক্রান্ত হওয়ার খবরে ৫৭ বিজিবি দ্রুত সাড়া দেয়। মদক বিওপির টহল দল ওষুধ নিয়ে ঘটনাস্থলে যায়।
২০ সেপ্টেম্বর অধিনায়ক লে: কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর নির্দেশে মেডিকেল অফিসারের নেতৃত্বে দ্বিতীয় দফায় বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ভবিষ্যতেও অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেডিকেল ক্যাম্পেইনসহ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪