প্রিন্ট এর তারিখঃ Sep 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 20, 2026 ইং
কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচি

নারায়ণগঞ্জ থানা প্রতিনিধি :
মানবিকতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ভিডিপি সদস্য-সদস্যাসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
চিকিৎসা সহযোগিতায় ছিল গ্রীন আই হসপিটাল, নারায়ণগঞ্জ। কর্মসূচির মাধ্যমে স্থানীয়দের চোখের সুস্থতা ও নিয়মিত চক্ষু পরীক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
কাশিপুর ইউনিয়ন দলনেতা তাওলাদ হোসেনের প্রত্যক্ষ সহযোগিতায় কর্মসূচিটি পরিচালিত হয়। এতে ফতুল্লা থানা প্রশিক্ষিকা নাদিরা পারভীন, নাসিক ১৪ নম্বর ওয়ার্ডের দলনেত্রী মৌ রানী দাস, দলনেতা তারক দাস, নাসিক ১৬ নম্বর ওয়ার্ডের দলনেতা জাকারিয়া মাহমুদ স্থানীয় ভিডিপি সদস্য সদস্যা জনাব রাকিব হাসান, জনাব জুলহাস, মরিয়ম বেগম, শায়লা আক্তার, মিনা বেগম, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
স্থানীয় এলাকাবাসী এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪