প্রিন্ট এর তারিখঃ Sep 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 19, 2026 ইং
কুড়িগ্রামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন

কফিলুর রহমান( বিভাগীয় প্রধান, রংপুর):
কুড়িগ্রামে ক্রীড়ার মাধ্যমে জনসম্পৃক্ততা বৃদ্ধি, সুস্থ ও সুন্দর সমাজ গঠন এবং পুলিশ-জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও আস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬।
আজ (১৯ সেপ্টেম্বর ২০২৬)শনিবার বিকাল ০৩:৩০ ঘটিকায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। সাথে আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান হাসিব।
কাবাডি চ্যাম্পিয়নশিপে কুড়িগ্রাম জেলার ১১ টি পুরুষ দল ও ৫ টি নারী দল অংশগ্রহণ করছে। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা থাকবে। পাশাপাশি মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং, মোবাইল আসক্তি,অনলাইন জুয়া সহ বিভিন্ন সামাজিক অপরাধ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে।উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪