প্রিন্ট এর তারিখঃ Sep 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2026 ইং
ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

লংগদু প্রতিনিধি:
ডেঙ্গুমুক্ত ও স্বাস্থ্যসম্মত ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের উদ্যোগে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমের প্রথম দিনের কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লংগদু সরকারি মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আজগর আলী।
উদ্বোধনী বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজগর আলী বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে ছাত্রদলের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। একটি সুস্থ ও সুন্দর শিক্ষাঙ্গন গঠনে এ ধরনের সামাজিক সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মসূচি বাস্তবায়নে সার্বিক নেতৃত্বে ছিলেন লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের সভাপতি আহাদ মিঞা, সিনিয়র সহ-সভাপতি নাজমুল ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সাকিবুর রহমান।
অভিযানের ১ম দিনে ছাত্রদলের নেতাকর্মী ও কলেজের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তারা ক্যাম্পাস প্রাঙ্গণে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং মশার বংশবৃদ্ধি রোধে ডেঙ্গু বিষয়ক সচেতনতা বৃদ্ধি করেন। তিন দিনব্যাপী এই কর্মসূচী আজ শেষ হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪