প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 9, 2026 ইং
পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক কারবারি আটক।

মোঃ মহসীন হাওলাদার
জেলা প্রতিনিধি
পটুয়াখালী।
পটুয়াখালী জেলার সদর থানাধীন লোহালিয়া ইউনিয়নের ০২নং ওয়াডস্হ লোহালিয়া ব্রীজের দক্ষিণ পাশের ঢাল সংলগ্ন জনৈক চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপারে অভিযান চালিয়ে রাত আনুমানিক ১৯.২০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আবুল বশার(২৫)সাং পুকুরজানা ইউপি ইটবাড়িয়া থানা ও জেলা পটুয়াখালী এ/পি সাং কাঠপট্টি (জনৈক আবু গাজীর ভাড়াটিয়া) পটুয়াখালী পৌরসভা থানা ও জেলা পটুয়াখালী, মোঃ তোফাজ্জেল ওরফে শাহীন বিশ্বাস (১৯)সাং খাটাশিয়া বিশ্বাস বাড়ী ইউপি বড়বিঘাই এ/পি সাং কাঠপট্টি (জনৈক আবু গাজীর ভাড়াটিয়া) পটুয়াখালী পৌরসভা থানা ও জেলা পটুয়াখালীদ্বয়কে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪